তারপর তাকে নিয়ে রাসূলুল্লাহ ﷺ-এর কাছে এসে তাকে তাঁর কোলে রাখলাম। তিনি একটি খেজুর আনতে বললেন। তা চিবিয়ে তিনি তার মুখে দিলেন। রাসূলুল্লাহ ﷺ-এর এই লালাই সর্বপ্রথম তার পেটে প্রবেশ করেছিল।
তারপর তিনি খেজুর চিবিয়ে তাহনীক করলেন এবং তার জন্য বরকতের জিকির">দু'আ করলেন। (হিজরতের পরে) ইসলামে জন্মগ্রহণকারী সেই ছিল প্রথম সন্তান। তাই তার জন্যে মুসলিমরা মহা আনন্দিত হলো। কারণ, তাদেরকে বলা হত যে, ইয়াহূদীরা তোমাদের যাদু করেছে, তাই তোমাদের সন্তান হয় না।