hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৫৪৭০

৭১. আক্বীক্বাহ

صحيح البخاري

১/১ পরিচ্ছেদঃ

রাসূলুল্লাহ ﷺ-এর প্রতি ওয়াহীর সূচনা কিভাবে হয়েছিল

بَابُ كَيْفَ كَانَ بَدْءُ الْوَحْيِ إِلَىٰ رَسُولِ اللَّهِ ﷺ

وَقَوْلُ اللَّهِ جَلَّ ذِكْرُهُ ﴿إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَىٰ نُوحٍ وَالنَّبِيِّينَ مِنْ بَعْدِهِ﴾

এ মর্মে মহান আল্লাহর বাণী : “নিশ্চয় আমরা আপনার প্রতি ওয়াহী পাঠিয়েছি, যেভাবে ওয়াহী পাঠিয়েছিলাম নূহের প্রতি এবং সেসব নাবীগণের প্রতি যাঁরা তাঁর পরে প্রেরিত হয়েছেন।” (সূরাহ আন-নিসা ৪/১৬৩)

৫৪৭০
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا مَطَرُ بْنُ الْفَضْلِ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ: أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ عَوْنٍ، عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ﵁ قَالَ: «كَانَ ابْنٌ لِأَبِي طَلْحَةَ يَشْتَكِي، فَخَرَجَ أَبُو طَلْحَةَ فَقُبِضَ الصَّبِيُّ، فَلَمَّا رَجَعَ أَبُو طَلْحَةَ قَالَ: مَا فَعَلَ ابْنِي؟ قَالَتْ أُمُّ سُلَيْمٍ: هُوَ أَسْكَنُ مَا كَانَ، فَقَرَّبَتْ إِلَيْهِ الْعَشَاءَ فَتَعَشَّى، ثُمَّ أَصَابَ مِنْهَا، فَلَمَّا فَرَغَ قَالَتْ: وَارِ الصَّبِيَّ، فَلَمَّا أَصْبَحَ أَبُو طَلْحَةَ أَتَى رَسُولَ اللهِ ﷺ فَأَخْبَرَهُ، فَقَالَ: أَعْرَسْتُمُ اللَّيْلَةَ؟ قَالَ: نَعَمْ، قَالَ: اللَّهُمَّ بَارِكْ لَهُمَا. فَوَلَدَتْ غُلَامًا، قَالَ لِي أَبُو طَلْحَةَ: احْفَظْهُ حَتَّى تَأْتِيَ بِهِ النَّبِيَّ ﷺ، فَأَتَى بِهِ النَّبِيَّ ﷺ وَأَرْسَلَتْ مَعَهُ بِتَمَرَاتٍ، فَأَخَذَهُ النَّبِيُّ ﷺ، فَقَالَ: أَمَعَهُ شَيْءٌ؟ قَالُوا: نَعَمْ، تَمَرَاتٌ، فَأَخَذَهَا النَّبِيُّ ﷺ فَمَضَغَهَا، ثُمَّ أَخَذَ مِنْ فِيهِ فَجَعَلَهَا فِي فِي الصَّبِيِّ وَحَنَّكَهُ بِهِ، وَسَمَّاهُ عَبْدَ اللهِ.» حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَنَسٍ وَسَاقَ الْحَدِيثَ.
আনাস ইবনু মালিক (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আবূ ত্বালহার এক ছেলে অসুস্থ হয়ে পড়ল। আবূ ত্বালহা (রাযি.) বাইরে গেলেন, তখন ছেলেটি মৃত্যুবরণ করল। আবূ ত্বালহা (রাযি.) ফিরে এসে জিজ্ঞেস করলেন, আমার ছেলেটি কী করছে? উম্মু সুলাইম বললেন, সে আগের চেয়ে শান্ত। তারপর তাঁকে রাতের খাবার দেয়া হলে তিনি তা খেলেন। তারপর উম্মু সুলাইমের সাথে যৌন সঙ্গম করলেন। যৌন সঙ্গম শেষে উম্মু সুলাইম বললেন, তোমরা ছেলেটিকে দাফন করে আস। সকাল হলে আবূ ত্বালহা (রাযি.) রাসূলুল্লাহ ﷺ-এর কাছে এসে তাঁকে এ ঘটনা বললেন। তিনি জিজ্ঞেস করলেন, গত রাতে তুমি কি স্ত্রীর সাথে মিলন করেছ? তিনি বললেন, হাঁ! নাবী ﷺ বললেন, হে আল্লাহ! তাদের জন্য তুমি বরকত দান কর। কিছুদিন পর উম্মু সুলাইম একটি সন্তান জন্ম দিল। (বর্ণনাকারী বলেন,) আবূ ত্বালহা (রাযি.) আমাকে বললেন, তুমি ভালভাবে তাকে নাবী ﷺ-এর কাছে নিয়ে যাও। অতঃপর তিনি তাকে নাবী ﷺ-এর কাছে নিয়ে গেলেন। উম্মু সুলাইম তার সাথে কিছু খেজুর দিয়ে দিলেন। নাবী ﷺ তাকে (কোলে) নিয়ে জিজ্ঞেস করলেন, তার সাথে কিছু আছে কি? তাঁরা বললেন, হাঁ, খেজুর আছে। তিনি খেজুর নিয়ে চিবিয়ে তা মুখ থেকে বের করে বাচ্চাটির মুখে দিলেন। তিনি এর দ্বারাই তার তাহনীক করলেন এবং তার নাম রাখলেন ‘আবদুল্লাহ।

আনাস (রাযি.) হতে বর্ণিত। তিনি উক্ত হাদীসটি বর্ণনা করেন।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের শেষ দিকে সম্পর্ক বিদ্যমান।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/১৩০১-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ৫০৬৫, ইফাবা. ৪৯৬১, ৪৯৬২)