hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৫৪৭১

৭১. আক্বীক্বাহ

صحيح البخاري

১/২ পরিচ্ছেদঃ

১/২

بَابُ

৫৪৭১
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ قَالَ: «مَعَ الْغُلَامِ عَقِيقَةٌ». وَقَالَ حَجَّاجٌ: حَدَّثَنَا حَمَّادٌ أَخْبَرَنَا أَيُّوبُ وَقَتَادَةُ وَهِشَامٌ وَحَبِيبٌ عَنِ ابْنِ سِيرِينَ عَنْ سَلْمَانَ، عَنِ النَّبِيِّ ﷺ، وَقَالَ غَيْرُ وَاحِدٍ عَنْ عَاصِمٍ وَهِشَامٍ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنِ الرَّبَابِ، عَنْ سَلْمَانَ، عَنِ النَّبِيِّ ﷺ، وَرَوَاهُ يَزِيدُ بْنُ إِبْرَاهِيمَ عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ سَلْمَانَ قَوْلَهُ. وَقَالَ أَصْبَغُ: أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ عَنْ جَرِيرِ بْنِ حَازِمٍ، عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ: حَدَّثَنَا سَلْمَانُ بْنُ عَامِرٍ الضَّبِّيُّ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: مَعَ الْغُلَامِ عَقِيقَةٌ، فَأَهْرِيقُوا عَنْهُ دَمًا وَأَمِيطُوا عَنْهُ الْأَذَى
সালমান ইবনু ‘আমির যাব্বী (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, সন্তানের সাথে ‘আক্বীক্বাহ সম্পর্কিত। সালমান ইবনু ‘আমির (রাযি.) হতে (আরো) বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ-কে বলতে শুনেছি, সন্তানের সাথে ‘আক্বীক্বাহ সম্পর্কিত। কাজেই তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত (পশু যবাহ) কর এবং তার থেকে কষ্ট (চুল, নখ ইত্যাদি) দূর কর।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের مَعَ الْغُلَامِ عَقِيقَةٌ فَأَهْرِيقُوا عَنْهُ دَمًا وَأَمِيطُوا عَنْهُ الْأَذَىٰ -এ বাক্যে।

শিরোনাম দ্বারা উদ্দেশ্য : ‘আক্বীক্বার মাধ্যমে শিশু থেকে কষ্টদায়ক বস্তু দূর করার বর্ণনা দেয়া।

* ইবনু বায (রহ.) বলেন : ‘আক্বীক্বা দেয়া সুন্নাতে মুআক্কাদাহ।

ফায়িদাহ : আল্লামা কিরমানী (রহ.) বলেন, কষ্টদায়ক বস্তু বলতে এখানে কারো মতে, চুল, রক্ত বা খাৎনা করা বুঝানো হয়েছে। কারো মতে, জন্মায় রজকের চিহ্নসমূহ।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৫৪৭২, আবূ দাউদ হা/২৮৩৯, তিরমিযী হা/১৫১৫, নাসায়ী হা/৪২১৪, ইবনু মাজাহ হা/৩১৬৪। (আ.প্র. ৫০৬৬, ইফাবা. ৪৯৬৩)