hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৫৭১

৯. সলাতের সময়সমূহ

صحيح البخاري

২/২৪ পরিচ্ছেদঃ

যুল্মের প্রকারসমূহ (কোন কোন যুল্ম অপর যুল্ম থেকে নিম্নস্তরের)

بَابُ ظُلْمٌ دُونَ ظُلْمٍ

৫৭১
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
قَالَ ابْنُ جُرَيْجٍ قُلْتُ لِعَطَاءٍ وَقَالَ وَقَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ يَقُولُ: «أَعْتَمَ رَسُولُ اللهِ ﷺ لَيْلَةً بِالْعِشَاءِ، حَتَّى رَقَدَ النَّاسُ وَاسْتَيْقَظُوا، وَرَقَدُوا وَاسْتَيْقَظُوا، فَقَامَ عُمَرُ بْنُ الْخَطَّابِ فَقَالَ: الصَّلَاةَ، قَالَ عَطَاءٌ: قَالَ ابْنُ عَبَّاسٍ: فَخَرَجَ نَبِيُّ اللهِ ﷺ، كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ الْآنَ، يَقْطُرُ رَأْسُهُ مَاءً، وَاضِعًا يَدَهُ عَلَى رَأْسِهِ، فَقَالَ: لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لَأَمَرْتُهُمْ أَنْ يُصَلُّوهَا هَكَذَا. فَاسْتَثْبَتُّ عَطَاءً: كَيْفَ وَضَعَ النَّبِيُّ ﷺ عَلَى رَأْسِهِ يَدَهُ، كَمَا أَنْبَأَهُ ابْنُ عَبَّاسٍ، فَبَدَّدَ لِي عَطَاءٌ بَيْنَ أَصَابِعِهِ شَيْئًا مِنْ تَبْدِيدٍ، ثُمَّ وَضَعَ أَطْرَافَ أَصَابِعِهِ عَلَى قَرْنِ الرَّأْسِ، ثُمَّ ضَمَّهَا يُمِرُّهَا كَذَلِكَ عَلَى الرَّأْسِ، حَتَّى مَسَّتْ إِبْهَامُهُ طَرَفَ الْأُذُنِ، مِمَّا يَلِي الْوَجْهَ عَلَى الصُّدْغِ وَنَاحِيَةِ اللِّحْيَةِ، لَا يُقَصِّرُ وَلَا يَبْطُشُ إِلَّا كَذَلِكَ، وَقَالَ: لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لَأَمَرْتُهُمْ أَنْ يُصَلُّوا هَكَذَا».
ইবনু জুরায়জ (রহ.) থেকে বর্ণিতঃ
এ বিষয়ে আমি ‘আত্বা (রহ.)-কে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি ইবনু ‘আব্বাস (রাযি.)-কে বলতে শুনেছি : এক রাতে রাসূলুল্লাহ ﷺ ‘ইশার সলাত আদায়ে বিলম্ব করেন, এমন কি লোকেরা একবার ঘুমিয়ে জেগে উঠল। এরপর আবার ঘুমানোর পর পুনরায় জেগে উঠল। তখন ‘উমার ইবনু খাত্তাব (রাযি.) উঠে গিয়ে রাসূলুল্লাহ ﷺ-কে বললেন, আস্-সলাত। ‘আত্বা (রহ.) বলেন, ইবনু ‘আব্বাস (রাযি.) বর্ণনা করেন : অতঃপর আল্লাহর নাবী ﷺ বেরিয়ে এলেন- যেন এখনো আমি তাঁকে দেখছি- তাঁর মাথা থেকে পানি টপ্কে পড়ছিল এবং তাঁর হাত মাথার উপর ছিল। তিনি এসে বললেন : আমার উম্মাতের জন্য কষ্টকর হবে মনে না করলে তাদেরকে ‘ইশার সলাত এভাবে (বিলম্বে) আদায়ের নির্দেশ দিতাম।

ইবনু জুরায়জ (রহ.) বলেন, ইবনু ‘আব্বাস (রাযি.)-এর বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ ﷺ যে মাথায় হাত রেখেছিলেন তা কীভাবে রেখেছিলেন, তা ‘আত্বা (রহ.)-কে ব্যাখ্যা করতে বললাম। তখন ‘আত্বা (রহ.) তাঁর আঙ্গুলগুলো সামান্য ফাঁক করে সেগুলোর অগ্রভাগ সামনের দিক থেকে (চুলের ভিতরে) প্রবেশ করালেন। অতঃপর আঙ্গুলগুলো একত্র করে মাথার উপর দিয়ে এভাবে টেনে নিলেন যে, তার বৃদ্ধাঙ্গুলি কানের সে পার্শ্বকে স্পর্শ করল যা চেহারা সংলগ্ন চোয়ালের হাড়ির উপর দাঁড়ির পাশে অবস্থিত। তিনি ﷺ চুলের পানি ঝরাতে বা চুল চাপড়াতে এরূপ করতেন। আর তিনি বলেছিলেন : যদি আমার উম্মাতের জন্য কষ্টকর হবে বলে মনে না করতাম, তবে তাদেরকে এভাবে (বিলম্ব করে) সলাত আদায়ের নির্দেশ দিতাম।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক সুস্পষ্টে
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৭২৩৯; সহীহ মুসলিম ৫/৩৯, হা/৬৩৯, আহমাদ হা/১৯২৬, হুমাইদী হা/৪৯২, ‘আবদ ইবনু হুমাইদ হা/৬৩৪, দারিমী হা/১২১৮, নাসায়ী ১/২৬৫, ইবনু খুযাইমাহ হা/৩৪২। (আ.প্র. ৫৩৭ শেষাংশ, ইফাবা. ৫৪৩ শেষাংশ, তাওহীদ পাব. ৫৭১)