এ মর্মে মহান আল্লাহর বাণী : “নিশ্চয় আমরা আপনার প্রতি ওয়াহী পাঠিয়েছি, যেভাবে ওয়াহী পাঠিয়েছিলাম নূহের প্রতি এবং সেসব নাবীগণের প্রতি যাঁরা তাঁর পরে প্রেরিত হয়েছেন।” (সূরাহ আন-নিসা ৪/১৬৩)
তিনি বলেছেন : আমি আমার হাউযের কাছে আগমনকারী লোকদের অপেক্ষায় থাকব। আমার সামনে থেকে কিছু সংখ্যক লোককে আটক করে নিয়ে যাওয়া হবে। আমি বলব, এরা তো আমার উম্মাত। তখন বলা হবে, আপনি জানেন না, এরা পিছনে ফিরে গিয়েছিল।
ইবনু আবী মুলাইকাহ বলেন : হে আল্লাহ্! পিছনে ফিরে যাওয়া কিংবা ফিত্নায় পড়া থেকে আমরা আপনার কাছে আশ্রয় চাচ্ছি।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের অর্থ দ্বারা শিরোনামের সম্পর্ক গৃহীত।
* শায়খ বিন বায (রহ.) বলেন : "আপনি জানেন না, এরা পিছনে ফিরে গিয়েছিল" অর্থাৎ তারা আপনার দ্বীন পরিত্যাগ করেছিল। এ হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, রাসূলুল্লাহ্ ﷺ গায়েবের খবর জানতেন না।
মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।