আবূ হাযিম (রহ.) বলেন, নু'মান ইবনু আবীল 'আয়্যাশ আমাকে এই হাদীস বর্ণনা করতে শুনে বললেন, আপনি কি সাহল থেকে হাদীসটি এভাবে শুনেছেন। আমি বললাম, হ্যাঁ। তখন তিনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি আবূ সাঈদ আল-খুদরী (রাযি.)-কে এ হাদীসে অতিরিক্ত বলতে শুনেছি : নাবী ﷺ তখন বলবেন : এরা তো আমার উম্মাত। তখন বলা হবে, আপনি জানেন না, আপনার পরে এরা (দ্বীনের মধ্যে কী) পরিবর্তন করেছে। তখন আমি বলব, যারা আমার পরে (ধর্মের মধ্যে) পরিবর্তন করেছে, তারা দূর হও, দূর হও।
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৭০৫০
৯২. ফিত্নাসমূহ
صحيح البخاري
১/১ পরিচ্ছেদঃ
রাসূলুল্লাহ ﷺ-এর প্রতি ওয়াহীর সূচনা কিভাবে হয়েছিল
بَابُ كَيْفَ كَانَ بَدْءُ الْوَحْيِ إِلَىٰ رَسُولِ اللَّهِ ﷺ
وَقَوْلُ اللَّهِ جَلَّ ذِكْرُهُ ﴿إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَىٰ نُوحٍ وَالنَّبِيِّينَ مِنْ بَعْدِهِ﴾
এ মর্মে মহান আল্লাহর বাণী : “নিশ্চয় আমরা আপনার প্রতি ওয়াহী পাঠিয়েছি, যেভাবে ওয়াহী পাঠিয়েছিলাম নূহের প্রতি এবং সেসব নাবীগণের প্রতি যাঁরা তাঁর পরে প্রেরিত হয়েছেন।” (সূরাহ আন-নিসা ৪/১৬৩)
৭০৫০
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي حَازِمٍ قَالَ: سَمِعْتُ سَهْلَ بْنَ سَعْدٍ يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُولُ: «أَنَا فَرَطُكُمْ عَلَى الْحَوْضِ، مَنْ وَرَدَهُ شَرِبَ مِنْهُ، وَمَنْ شَرِبَ مِنْهُ لَمْ يَظْمَأْ بَعْدَهُ أَبَدًا، لَيَرِدُ عَلَيَّ أَقْوَامٌ أَعْرِفُهُمْ وَيَعْرِفُونِي، ثُمَّ يُحَالُ بَيْنِي وَبَيْنَهُمْ» قَالَ أَبُو حَازِمٍ: فَسَمِعَنِي النُّعْمَانُ بْنُ أَبِي عَيَّاشٍ وَأَنَا أُحَدِّثُهُمْ هَذَا، فَقَالَ: هَكَذَا سَمِعْتَ سَهْلًا؟ فَقُلْتُ: نَعَمْ، قَالَ: وَأَنَا أَشْهَدُ عَلَى أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ لَسَمِعْتُهُ يَزِيدُ فِيهِ قَالَ: إِنَّهُمْ مِنِّي، فَيُقَالُ: إِنَّكَ لَا تَدْرِي مَا بَدَّلُوا بَعْدَكَ، فَأَقُولُ: سُحْقًا سُحْقًا لِمَنْ بَدَّلَ بَعْدِي».
সাহল ইবনু সা'দ (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি নাবী ﷺ-কে বলতে শুনেছি : তোমাদের আগেই আমি হাউযের নিকট উপস্থিত হব। যে ব্যক্তি সেখানে উপস্থিত হবে, সে তা থেকে পান করার সুযোগ পাবে। আর যে একবার তা থেকে পান করবে সে কখনই পিপাসিত হবে না। আমার সামনে অবশ্যই এমন কিছু দল উপস্থিত হবে যাদেরকে আমি (আমার উম্মাত হিসেবে) চিনতে পারব এবং তারাও আমাকে চিনবে। এরপর আমার ও তাদের মাঝে প্রতিবন্ধক (পর্দা) দেয়া হবে।
আবূ হাযিম (রহ.) বলেন, নু'মান ইবনু আবীল 'আয়্যাশ আমাকে এই হাদীস বর্ণনা করতে শুনে বললেন, আপনি কি সাহল থেকে হাদীসটি এভাবে শুনেছেন। আমি বললাম, হ্যাঁ। তখন তিনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি আবূ সাঈদ আল-খুদরী (রাযি.)-কে এ হাদীসে অতিরিক্ত বলতে শুনেছি : নাবী ﷺ তখন বলবেন : এরা তো আমার উম্মাত। তখন বলা হবে, আপনি জানেন না, আপনার পরে এরা (দ্বীনের মধ্যে কী) পরিবর্তন করেছে। তখন আমি বলব, যারা আমার পরে (ধর্মের মধ্যে) পরিবর্তন করেছে, তারা দূর হও, দূর হও।
আবূ হাযিম (রহ.) বলেন, নু'মান ইবনু আবীল 'আয়্যাশ আমাকে এই হাদীস বর্ণনা করতে শুনে বললেন, আপনি কি সাহল থেকে হাদীসটি এভাবে শুনেছেন। আমি বললাম, হ্যাঁ। তখন তিনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি আবূ সাঈদ আল-খুদরী (রাযি.)-কে এ হাদীসে অতিরিক্ত বলতে শুনেছি : নাবী ﷺ তখন বলবেন : এরা তো আমার উম্মাত। তখন বলা হবে, আপনি জানেন না, আপনার পরে এরা (দ্বীনের মধ্যে কী) পরিবর্তন করেছে। তখন আমি বলব, যারা আমার পরে (ধর্মের মধ্যে) পরিবর্তন করেছে, তারা দূর হও, দূর হও।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের فَيُقَالُ إِنَّكَ لاَ تَدْرِي مَا بَدَّلُوا بَعْدَكَ -এ বাক্যে। এখানে بَدَّلُوا দ্বারা বিদ'আত ও ফিতনা উদ্দেশ্য।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৬৫৮৩, ৬৫৮৪-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ৬৫৬১, ইফাবা. ৬৫৭৪)