hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৭০৪৯

৯২. ফিত্নাসমূহ

صحيح البخاري

১/১ পরিচ্ছেদঃ

রাসূলুল্লাহ ﷺ-এর প্রতি ওয়াহীর সূচনা কিভাবে হয়েছিল

بَابُ كَيْفَ كَانَ بَدْءُ الْوَحْيِ إِلَىٰ رَسُولِ اللَّهِ ﷺ

وَقَوْلُ اللَّهِ جَلَّ ذِكْرُهُ ﴿إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَىٰ نُوحٍ وَالنَّبِيِّينَ مِنْ بَعْدِهِ﴾

এ মর্মে মহান আল্লাহর বাণী : “নিশ্চয় আমরা আপনার প্রতি ওয়াহী পাঠিয়েছি, যেভাবে ওয়াহী পাঠিয়েছিলাম নূহের প্রতি এবং সেসব নাবীগণের প্রতি যাঁরা তাঁর পরে প্রেরিত হয়েছেন।” (সূরাহ আন-নিসা ৪/১৬৩)

৭০৪৯
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ مُغِيرَةَ، عَنْ أَبِي وَائِلٍ قَالَ: قَالَ عَبْدُ اللهِ : قَالَ النَّبِيُّ ﷺ: «أَنَا فَرَطُكُمْ عَلَى الْحَوْضِ، لَيُرْفَعَنَّ إِلَيَّ رِجَالٌ مِنْكُمْ، حَتَّى إِذَا أَهْوَيْتُ لِأُنَاوِلَهُمُ اخْتُلِجُوا دُونِي، فَأَقُولُ: أَيْ رَبِّ أَصْحَابِي، يَقُولُ: لَا تَدْرِي مَا أَحْدَثُوا بَعْدَكَ.»
আবদুল্লাহ ইবনু মাসউদ (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী ﷺ বলেছেন : আমি হাউযে কাউসারের নিকট তোমাদের আগেই উপস্থিত হব। তোমাদের মধ্যকার কিছু সংখ্যক লোককে আমার সামনে পেশ করা হবে। আমি যখন তাদেরকে (পানি) পান করাতে উদ্যত হব, তখন তাদেরকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নেয়া হবে। আমি বলব, হে রব্ব! এরা তো আমার সাথী। তিনি বলবেন, আপনি জানেন না, আপনার (মৃত্যুর) পর তারা নতুন নতুন কী করেছে।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের لاَ تَدْرِي مَا أَحْدَثُوا بَعْدَكَ -এ বাক্যে। এখানে أَحْدَثُوا দ্বারা বিদ'আত ও ফিতনা উদ্দেশ্য।

* শায়খ বিন বায (রহ.) বলেন : 'এরা তো আমার সাথী'- এরা আবূ বকর (রাযি.)-এর খিলাফতকালে ধর্ম ত্যাগ করেছিল। যাদের মধ্যে আরবের লোক ও অন্যান্য লোকও ছিল।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৬৫৭৫-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ৬৫৬০, ইফাবা. ৬৫৭৩)