hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৯৫০

১৩. দুই ঈদ

صحيح البخاري

১/২ পরিচ্ছেদঃ

১/২

بَابُ

৯৫০
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
وَكَانَ يَوْمَ عِيدٍ يَلْعَبُ السُّودَانُ بِالدَّرَقِ وَالْحِرَابِ، فَإِمَّا سَأَلْتُ النَّبِيَّ ﷺ، وَإِمَّا قَالَ: تَشْتَهِينَ تَنْظُرِينَ. فَقُلْتُ: نَعَمْ، فَأَقَامَنِي وَرَاءَهُ، خَدِّي عَلَى خَدِّهِ، وَهُوَ يَقُولُ: دُونَكُمْ يَا بَنِي أَرْفِدَةَ. حَتَّى إِذَا مَلِلْتُ، قَالَ: حَسْبُكِ. قُلْتُ: نَعَمْ، قَالَ: فَاذْهَبِي».
‘আয়িশাহ্ (রাযি.) থেকে বর্ণিতঃ
আর ঈদের দিন সুদানীরা (হামশীরা) বর্শা ও ঢালের খেলা খেলত।

আমি নিজে রাসূলুল্লাহ ﷺ-কে জিজ্ঞেস করেছিলাম বা তিনি নিজেই বলেছিলেন, তুমি কি তাদের খেলা দেখতে চাও? আমি বললাম, হ্যাঁ। তারপর তিনি আমাকে তাঁর পিছনে এমনভাবে দাঁড় করালেন যে, আমার গাল ছিল তাঁর গালের সাথে লাগান। তিনি তাদের বললেন, তোমরা যা করছিলে তা করতে থাক, হে বনূ আরফিদা। অবশেষে আমি ক্লান্ত হয়ে পড়লে তিনি আমাকে বললেন, তোমার দেখা কি যথেষ্ট হয়েছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তাহলে চলে যাও।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের وَكَانَ يَوْمَ عِيدٍ يَلْعَبُ السُّودَانُ بِالدَّرَقِ وَالْحِرَابِ -এ বাক্যে।
রেফারেন্স: বুখারী হা/৪৫৪; মুসলিম হা/৮৯২, আহমাদ হা/২৬৩৮৮। (ইফাবা. ৯০২)