১
ইসলামের দৃষ্টিতে দুর্নীতি প্রতিরোধ প্রেক্ষাপট বাংলাদেশ
লেখকঃ অধ্যাপক রফিকুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১১
দুর্নীতির কারণঃ এক. রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা:
রাজনৈতিক ক্ষেত্রে গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয়, অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতার পালাবদল এবং রাষ্ট্রীয় ক্ষমতা লাভের তীব্র আকাঙ্খা দুর্নীতি বিস্তারের অনুকূল পরিবেশ সৃষ্টি করছে। রাজনৈতিক ক্ষমতা লাভের জন্য নির্বাচনে বিপুল পরিমাল অর্থ অবৈধভাবে ব্যয়ের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করে নির্বাচিত হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে নির্বাচনী ব্যয় উঠাতে থাকে। এছাড়া ক্ষমতার প্রভাব খাটিয়ে দুর্নীতিবাজরা ব্যাপকভাবে দুর্নীতি করে থাকে। [শেখ মোহাম্মদ শোয়েব নাজির, ‘দুর্নীতি : এর নানারূপ, কারণ ও প্রতিকার, মাসিক পৃথিবী, বর্ষ-২৭, সংখ্যা-২ (ঢাকা : বাংলাদেশ ইসলামিক সেন্টার, ডিসেম্বর-২০০৭ খৃ), পৃ. ৩৩; আর্থ-সামাজিক সমস্যা সমাধানে আল-হাদীসের অবদান : প্রেক্ষিত বাংলাদেশ, পৃ. ৪১১-৪১২।]