১
ইসলামের দৃষ্টিতে দুর্নীতি প্রতিরোধ প্রেক্ষাপট বাংলাদেশ
লেখকঃ অধ্যাপক রফিকুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২১
দুর্নীতি প্রতিরোধে ইসলামঃ
ইসলাম রাষ্ট্র ও সমাজকে অপরাধ ও দুর্নীতিমুক্ত রাখতে চায়। এ লক্ষে যুগে যুগে জ্ঞানী-গুণী, দার্শনিক, সমাজ-সংস্কারক ও প্রথিতযশা জ্ঞান-তাপসগণ বিভিন্ন পন্থা ও পদ্ধতি উদ্ভাবন করেছেন। সে পন্থা ও পদ্ধতির আলোকে গৃহীত হয়েছে নানা ধরনের কর্মনীতি ও কর্মসূচী। পৃথিবীর দেশে দেশে দুর্নীতি দমনের জন্য যে ধরনেরই পদক্ষেপে গৃহীত হউক না কেন দুর্নীতি দমন না হয়ে বরং তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ইসলামের দৃষ্টিতে রোগের চিকিৎসার চেয়ে তার প্রতিরোধই হচ্ছে উত্তম ব্যবস্থা। এ জন্য ইসলাম দুর্নীতি সংঘটনের পূর্বেই তার সুযোগ ও সম্ভাবনাকে চিরতরে বন্ধ করে দিতে চায়। এ ক্ষেত্রে ইসলাম মানুষের মৌলিক চাহিদা পূরণ, শিক্ষা -প্রশিক্ষণ ও বাস্তব ভিত্তিক সর্মসূচীর মাধ্যমে জনগণকে সচেতন করার উপর বিশেষ গুরুত্বারোপ করে থাকে। এরপরও কেউ দুর্নীতি করলে ইসলাম সেক্ষেত্রে কোনরূপ দ্বিধা না করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাও করেছে। দুর্নীতি প্রতিরোধে যুগে যুগে ইসলামে অভিজ্ঞ পন্ডিতগণের বস্ত্তনিষ্ঠ গবেষণায় যে সমস্ত পদক্ষেপের পরিচয় পাওয়া যায়। তা নিম্নে উপস্থাপিত হলো:
প্রথমত: প্রতিরোধমূলক
দ্বতীয়ত: শাস্তিমূলক
তৃতীয়ত: বাস্তব পদক্ষেপ
প্রথমত: প্রতিরোধমূলক
দ্বতীয়ত: শাস্তিমূলক
তৃতীয়ত: বাস্তব পদক্ষেপ