১
ইসলামের দৃষ্টিতে দুর্নীতি প্রতিরোধ প্রেক্ষাপট বাংলাদেশ
লেখকঃ অধ্যাপক রফিকুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৩
তিন. ঐতিহাসিক কারণঃ
উপনিবেশিক শাসনামলে বিদেশী শাসক-শোষকদের স্বার্থরক্ষার জন্য এদেশে এক শ্রেণীর দুর্নীতিবাজ আমলা ও মধ্যস্বত্ত্বভোগী সৃষ্টি করা হয়েছিল; যারা দুর্নীতি, প্রতারণা ও বঞ্চনার মাধ্যমে জনগণকে শোষন করত। বৃটিশ শাসনামলেও সে ধারা অব্যাহত থাকে। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর পাকিস্তানের নব্য ব্যবসায়ীরা প্রচুর মুনাফার জন্য দুর্নীতির আশ্রয় নেয়। ফলে প্রশাসনিক কাঠামোতে দুর্নীতির বিস্তার ঘটে। ১৯৫৮ সালে পাকিস্তানে সামরিক শাসন জারি হলে দুর্নীতি রাজনৈতিক ক্ষেত্রে সম্প্রসারিত হয়। স্বাধীনতার পর বাংলাদেশে দুর্নীতির সে ধারা আরও ব্যাপকভাবে বিসত্মার লাভ করে। [মেসবাহুল হক, পলাশী যুদ্ধোত্তর মুসলিম সমাজ ও নীল বিদ্রোহ (ঢাকা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ১৯৮৭), পৃ. ৫।]