hadith book logo

ইসলামের দৃষ্টিতে দুর্নীতি প্রতিরোধ প্রেক্ষাপট বাংলাদেশ

লেখকঃ অধ্যাপক রফিকুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

ভূমিকা:

দুর্নীতি মানব সভ্যতার জন্য চরম অভিশাপ। সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের জন্য সর্বোচ্চ প্রতিবন্ধক। মানব সভ্যতার সূচনা থেকে বিভিন্ন সময়ে এ জঘন্য ব্যাধির প্রকোপ ও প্রসার দেখা গেছে। ঐতিহাসিক প্রেক্ষাপটে দুর্নীতির প্রকৃতি, বৈশিষ্ট্য ও বিস্তার নিরূপণ করতে গেলে দেখা যায় যে এ ব্যাধির সর্বাধিক প্রবৃদ্ধি ও প্রসার ঘটে উপনিবেশিক শাসনামলে। রাষ্ট্রীয় পর্যায় থেকে প্রশাসনের সকল স্তরে, ধনিক-বণিক শ্রেণীসহ সমাজের সুবিধাভোগী উচ্চস্তরে এর প্রসার ঘটে থাকে এবং প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। বিভিন্ন যুগে ও সময়ে যে হারে বাংলাদেশে দুর্নীতির প্রসার হয়েছে; সে হারে এর সমীক্ষা ও গবেষণা হয় নি এ কারণে এ জন্য ব্যাধির প্রকৃতি, বৈশিষ্ট্য ও বিস্তারের কারণ নির্ণয়ের ক্ষেত্রে তথ্য নির্ভর প্রমাণাদি পাওয়া অতীব দুরূহ ও কষ্টকর। তবে ঐতিহাসিকগণ সামাজিক ইতিহাস পর্যালোচনা কালে যে সকল বিবরণ সংগ্রহ ও বর্ণনা করেছেন, তা থেকে কিছু তথ্য পওয়া যায়। এ ছাড়া ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে ইসলামেও যুগোপযোগী ও বাস্তবধর্মী নীতিমালা বর্ণিত হয়েছে। একজন সচেতন নাগরিক হিসাবে দুর্নীতির কারণ, এর প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে জ্ঞানার্জন অতীব প্রয়োজনীয় বিষয়। সর্বোপরি একজন মুসলিম হিসাবে ইসলামের আলোকে দুর্নীতি প্রতিরোধের ব্যবস্থা সম্পর্কে জ্ঞানার্জন প্রত্যেকের ঈমানী দায়িত্ব। আলোচ্য প্রবন্ধে দুর্নীতির কারণ এবং তার প্রতিকার ও প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করাই উদ্দেশ্য।