hadith book logo

ইসলামের দৃষ্টিতে দুর্নীতি প্রতিরোধ প্রেক্ষাপট বাংলাদেশ

লেখকঃ অধ্যাপক রফিকুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

রাজনৈতিক ক্ষেত্রেঃ

রাজনৈতিক দল দেশের মূল চালিকাশক্তি অথচ রাজনৈতিক ক্ষেত্রে বর্তমানে সবচেয়ে বেশী দুর্নীতি বিস্তার লাভ করেছে। যেমন জনগণের সাথে রাজনৈতিক অঙ্গীকারের বরখেলাফ, ক্ষমতায় থাকলে নিজ পদ ও ক্ষমতা ব্যবহার করে রাষ্ট্রীয় সুয়োগ-সুবিধা অন্যায়ভাবে নিজের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও নিজ দলীয় কর্মী সমর্থকদের স্বার্থে কাজে লাগোনো, তাদেরকে নির্মাণ কাজের ঠিকাদারী বা হাটবাজার ইজারা প্রদান এবং বিভিন্ন ধরনের লাইসেন্স দেয়া, ব্যবসায়ী মহলসহ বিভিন্ন ব্যক্তি ও সংস্থার নিকট থেকে কমিশন গ্রহণ ও চাঁদা আদায় এবং বিনিময়ে তাদের বিভিন্ন অন্যায় সুবিধা প্রদান, সরকারী অর্থের অপচয় ও আত্মসাৎসহ বিভিন্ন রাজনৈতিক দুর্নীতি বর্তমানে এদেশে স্বাভাবিক রীতিতে পরিণত হয়েছে। [প্রাগুক্ত।]