hadith book logo

ইসলামের দৃষ্টিতে দুর্নীতি প্রতিরোধ প্রেক্ষাপট বাংলাদেশ

লেখকঃ অধ্যাপক রফিকুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯

নয়. অসম অর্থনৈতিক প্রতিযোগিতাঃ

আমাদের সমাজে দেখা যায় যত বেশী অর্থ সে তত প্রভাব প্রতিপত্তি ও মর্যাদার অধিকারী। সামাজিক মর্যাদা লাভের এই অসম অর্থনৈতিক প্রতিযোগিতা সমাজে দুর্নীতি বিস্তারে সহায়তা করে থাকে। সৎ উপায়ে অর্জিত অর্থের মাধ্যমে দ্রুত সম্পদশালী হওয়া সম্ভব নয় মনে করে অনেকে দুর্নীতির মাধ্যমে তাড়াতাড়ি ধনী হওয়ার চেষ্টা করে। [৪১১। ড. মোহাম্মদ জাকির হুসাইন, আর্থ-সামাজিক সমস্যা সমাধানে আল-হাদীসের অবদান : প্রেক্ষিত বাংলাদেশ, প্রাগুক্ত, পৃ. ৪০৮-৪১০।]