১
মিলাদ মাহফিল
লেখকঃ মুহাম্মাদ হারুন হুসাইন • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১১
বিদআত কি?
বিদআত ঐ সমস্ত আমলকে বলা হয়, যা মানুষ দ্বীন মনে করে সাওয়াবের আশায় পালন করে; অথচ ইহার সমর্থন রাসূলুল্লাহ ﷺ এর কোন হাদীসে নেই। এমনকি সাহাবায়ে কেরাম, তাবেঈনে এযাম ও স্বর্ণ যুগের কেউ তা পালন করেননি। ইমাম শত্বেবী (রহ.) বলেন, আল্লাহর নৈকট্য লাভের আশায় দ্বীনের নামে এমন কোন প্রথা/আমল চালু করার নাম বিদআত, যা কোন মৌলিক বা গৌণ শরঈ দলিলের উপর ভিত্তিশীল নয়। [। ইমাম শাত্বেবী ‘আল-ইতেসাম’ ১/৩৭]
হাফেজ ইবনে রজব রাহিমাহুল্লাহ বলেন :
فَكُلُّ مَنْ أحْدَثَ شَيْئًا وَ نَسَبَهٗ إِلٰى الدِّيْنِ، وَ لَمْ يَكُنْ لَهٗ أصْلٌ مِنَ الدِّيْنِ يَرْجِعُ إلَيْهِ، فَهُوَ ضَلَالَةً
‘‘(বিদআত হলো) এমনসব নতুন বিষয় যা কেউ তৈরী করে দ্বীনের প্রতি সম্বন্ধ করে, অথচ তার শরীয়াতে কোন ভিত্তি নেই- যার দিকে প্রত্যাবর্তন করা হবে। সেটি গুমরাহী।’’ [। ইবনে রজব (জামেউল উলূমি ওয়াল হিকাম) তাহক্বীক্ব-শু‘আয়েব আল আরনাউত্ব ও ইব্রাহীম বাজিস, মু‘আস্সাতুর রিসালাহ বাইরুত (৬ষ্ট সংষ্করণ) ২/১২৮] অর্থাৎ এমন ‘আক্বিদাহ ও আমলের আবিষ্কার করা, যা কুরআন ও সহীহ হাদীসে নেই।