hadith book logo

মিলাদ মাহফিল

লেখকঃ মুহাম্মাদ হারুন হুসাইন • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

মিলাদ কী?

মিলাদ আরবী শব্দ, কাল বাচক বিশেষ্য। অর্থ জন্মের সময় বা কাল। [। ইবনুল মঞ্জুর, লিসানুল আরব দারুল ফিকর - বাইরুত ৩ /৪৬৮] আর প্রচলিত অর্থে রাসূলুল্লাহ ﷺ এর জন্ম দিবস উদযাপন উপলক্ষ্যে যে বিশেষ অনুষ্ঠান পালন করা হয়, তাকে মিলাদ মাহফিল বলা হয়। পরবর্তীতে একশ্রেণীর লোক ঈদুল আযহা ও ঈদুল ফিতর এর ন্যায় তৃতীয় আরেকটি ঈদ হিসেবে গণ্য করে এ দিবসটিকে ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করতে শুরু করেন।

আজ আর সেটি বাৎসরিক উৎসবের মধ্যে সীমাবদ্ধ থাকেনি বরং নিত্য উৎসব ও ধর্মীয় বিশেষ অনুষ্ঠানে পরিণত হয়েছে। সাধারণত দু‘আ করতে বা করাতে চাইলেই মানুষ অনুষ্ঠান করে এবং একে মিলাদ বলেই ডাকে। নতুন ঘর, দোকান-পাট, বিয়ে-শাদী, বৎসবরণ, সমাবর্তন, স্কুলের বিদায়ী অনুষ্ঠান এবং সুখ-দুঃখ সর্বাবস্থায় মানুষ যে আয়োজন করে, প্রথাগতভাবে তাকে মিলাদ বলেই আখ্যা দেয়। সুতরাং বলা যায় যে, বর্তমানে মিলাদ এক কথিত সস্তা ধর্মীয় অনুষ্ঠান নামেই জনসমাজে পরিচিত।