hadith book logo

মিলাদ মাহফিল

লেখকঃ মুহাম্মাদ হারুন হুসাইন • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

কিছু কথা

اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِه مُحَمَّدٍ وَّعَلٰى اٰلِه وَصَحْبِه اَجْمَعِيْنَ

সকল প্রশংসা আল্লাহ তা‘আলার জন্য। দরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মাদ ﷺ এর উপর এবং তাঁর পরিবার-পরিজন ও সাহাবায়ে কেরাম এর উপর।

মিলাদ মাহফিলের সাথে আমাদের দেশের প্রায় সবাই পরিচিত। বিভিন্ন উপক্ষকে কেন্দ্র করে মানুষ মিলাদ মাহফিলের আয়োজন করে থাকে। যেমন- নতুন দোকান চালু করার সময় মিলাদ, নতুন বাড়িতে উঠার সময় মিলাদ, কেউ মারা গেলে তিন দিনের মিলাদ, চল্লিশার মিলাদ, বাৎসরিক মিলাদ ইত্যাদি। আবার রবিউল আউয়াল মাস শুরু হলে যে মিলাদের আয়োজন হয়, তার কোন হিসাব নাই।



অনেক সওয়াবের কাজ মনে করে মানুষ অতি গুরুত্বের সাথে এসব মিলাদ মাহফিলের আয়োজন করে থাকে। কিন্তু আসলে কি এসব মিলাদ শরীয়ত সম্মত? যদি এর কোন ভিত্তি না থাকে, তাহলে এ পাপের দায়িত্ব কে নেবে?

সুনামধন্য আলেম শাইখ হারুন হোসাইন এ বিষয়টির উপর দলিলভিত্তিক পর্যালোচনা পেশ করেছেন। বইটি ইতিপূর্বে সৌদি আরব থেকে ছাপা হয়েছিল। বইটি পড়ে ভাবলাম, এটি ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছানো দরকার। কারণ এ বিষয়ে সঠিক ব্যাখ্যা না জানার কারণে অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়ে আছেন। আবার অনেকে সওয়াবের কাজ মনে করে পাপের কাজ করে যাচ্ছেন। তাই বইটি ছেপে জনগণের হাতে তুলে দিলাম। আল্লাহ তা‘আলা এর মাধ্যমে মানুষকে উপকৃত হওয়ার তাওফীক দান করুন। আমীন

ইমাম পাবলিকেশন্স লিঃ এর পক্ষে

শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

মোহাম্মাদ ইমাম হোসাইন কামরুল