১
ইসলামী শরীআতে শাস্তির বিধান
লেখকঃ ড. আব্দুল কারীম যাইদান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৯
তৃতীয় অনুচ্ছেদ: তা‘যীর শাস্তি
৬৪. তা‘যীর ( التعزير ) এর আভিধানিক অর্থ শিক্ষামূলক শাস্তি ( التأديب ) শরী‘আতের পরিভাষায় সেসব অন্যায় ও পাপ কর্মের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াকে তা‘যীর বলে যে ব্যপারে নির্ধারিত শাস্তি নেই। [আল আহকামুস সুলতানিয়াহ লি ইবন ইয়া’লা আলহাম্বালী; তাবসিরাতুল হুক্কাম লি ইবন ফারহুন ২য় খণ্ড, পৃ-২৫৮।] যেসব অপরাধে তা‘যীর ওয়াজিব হয় সেগুলো হচ্ছে শরী‘আত কতৃক ঐসব নিষিদ্ধ কাজ যার জন্য ইসলামী শরী‘আতের পক্ষ থেকে কোনো শাস্তি নির্ধারিত নেই। যেমন, বেগানা মহিলার সাথে একান্তে থাকা, সুদ খাওয়া, ইয়াতিমের মাল আত্মসাৎ করা, আমানতের খিয়ানত করা, মৃত প্রাণি ভক্ষণ করা, ব্যাভিচার বাদে অন্য কোনো বিষয়ে অপবাদ দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, ঘুষ খাওয়া ও অন্যান্য যেসব কাজ শরী‘আত হারাম করেছে তা করা কিংবা শরী‘আত যা অবশ্য পালনীয় করেছে তা ত্যাগ করা।