১
ইসলামী শরীআতে শাস্তির বিধান
লেখকঃ ড. আব্দুল কারীম যাইদান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২২
তা‘যীর হিসেবে হত্যা করা
৬৭. হত্যার দ্বারা তা‘যীর শাস্তি দেওয়া বৈধ কিনা? ইমাম মালিক (রহ) এর মতে বৈধ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহ.-এর একদল অনুসারী ও ইমাম শাফে‘ঈ (রহ) নীতিগতভাবে এ মত সমর্থন করেন। তবে কোনো কোনো ক্ষেত্রে পরস্পরের মধ্যে মতভেদও আছে। উদাহরণস্বরূপ, কুরআন ও সুন্নাহর বিরোধিতাকারী বিদ‘আত প্রথার দিকে আহবানকারীকে হত্যা করার ব্যপারে সবাই একমত। কিন্তু মুসলিম গুপ্তচর হত্যার ব্যাপারে তাদের মধ্যে মতভেদ আছে। ইমাম মালিক ও কতিপয় হাম্বলী আলমের মতে হত্যা করা বৈধ। পক্ষান্তরে ইমাম শাফে‘ঈর মতে অবৈধ। ইমাম আবু হানিফা রহ. এর মতে হত্যার দ্বারা তা‘যীর শাস্তি দেওয়া জায়েয। এরূপ হত্যা হানাফীগণের নিকট রাজনৈতিক হত্যা ( القتل بالسياسة ) নামে অভিহিত। [আসসিয়াসাতুশ শরয়িয়্যাহ লি ইবনি তায়মিয়্যাহ, পৃ-৮৫।]
৬৮. তা‘যীর শাস্তি হিসেবে অপরাধীকে হত্যা করা যদি অত্যাবশ্যক হয় এবং শান্তি প্রতিষ্ঠার স্বার্থে হত্যা করা ব্যতীত অন্য কোনো উপায় না থাকে, এমতাবস্থায় বিশুদ্ধ বিবেচনা মতে হত্যা করা বৈধ। সুন্নতে নববী থেকে এর প্রমাণ পাওয়া যায়। হাদীসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«من أتاكم وأمركم جميع على رجل واحد يريد أن يشق عصاكم أو يفرق جماعتكم فاقتلوه»
“কেউ যদি তোমাদের একক নেতৃত্বে ফাটল ধরাতে বা দলের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করতে তৎপর হয়, তবে তাকে হত্যা কর।”
এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, যার ফিৎনা-ফাসাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে নিষ্কৃতি লাভের জন্য তাকে হত্যা করা ব্যতীত অন্য কোনো পথ না থাকে তাকে হত্যা করা বৈধ। অপর এক হাদীসে আছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হয় যার মদ্যপান করার অভ্যাস কোনো ক্রমেই বন্ধ করা যায় না। জবাবে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«من لم ينته عنها فاقتلوه»
“যে ব্যক্তি এহেন কাজ থেকে বিরত না হয় তাকে হত্যা কর।”