১
ইসলামী শরীআতে শাস্তির বিধান
লেখকঃ ড. আব্দুল কারীম যাইদান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৯
ইসলামের শাস্তি বিধানের ওপর আপত্তি
৪০. বাস্তবতার নিরিখে দেখা যায়, ইসলামে শাস্তির এ বিধানগুলো যে কোনো বিবেচনায় সর্বাধিক উপযু্ক্ত। অপরাধ থেকে সতর্ক ও সংযত থাকার জন্য যথেষ্ট, ন্যায় ও সুবিচারে পূর্ণ এবং শাস্তি ও কল্যাণ প্রতিষ্ঠার নিশ্চিত উপায়। এতদসত্ত্বেও কিছু সংখ্যক লোককে এর ওপর প্রশ্ন ও আপত্তি উত্থাপন করতে দেখা যায়। তারা তাদের আপত্তিগুলোকে বিবেকের মানদণ্ডে গ্রহণযোগ্য ও যুক্তিসঙ্গত দাবী করে ইসলামের শাস্তি ব্যবস্থাকে পরিত্যাজ্য, প্রয়োগ অযোগ্য মনে করে এবং এর বিকল্প ব্যবস্থা গ্রহণের কথা বলে। বিদগ্ধ পাঠকের সামনে প্রকৃত সত্য উদঘাটনের জন্য আমরা এখানে তাদের আপত্তি ও জবাব সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আপত্তিগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। ১. সামগ্রিক শাস্তি সম্পর্কে সাধারণ আপত্তি ও ২. প্রত্যেক শাস্তির ওপর পৃথক আপত্তি।