hadith book logo

ইসলামী শরীআতে শাস্তির বিধান

লেখকঃ ড. আব্দুল কারীম যাইদান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১

তা’যীরের সর্বোচ্চ পরিমাণ

৬৬. তা‘যীর শাস্তির সর্বোচ্চ পরিমাণ সম্পর্কে ফকীহগণের মধ্যে বিভিন্ন মত আছে। তন্মধ্যে অগ্রাধিকার পাওয়ার যোগ্য সর্বোত্তম মতটি এখানে উল্লেখ করা হলো। তা‘যীর নির্ধারণের সময় দেখতে হবে যে, যে জাতীয় অপরাধে তা‘যীর দেওয়া হচ্ছে ঐ জাতীয় অপরাধের জন্য শরী‘আতে শাস্তির কোনো পরিমাণ নির্দিষ্ট আছে কিনা। থাকলে তা’যীরের শাস্তি ঐ নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত উঠানো যাবে না -তার চেয়ে নিচে রাখতে হবে। তবে ভিন্ন জাতীয় অপরাধে নির্দিষ্ট শাস্তির চেয়ে অধিক হলেও কোনো দোষ নেই। যেমন, নিসাবের চেয়ে কম পরিমাণ মাল চুরি করলে তাকে তা‘যীর শাস্তি হিসেবে হাত কর্তনের শাস্তি দেওয়া যাবে না। অবশ্য বেত্রাঘাতের তা‘যীর দিলে তার পরিমাণ হদ্দে কযফ বা অপবাদ দেওয়ার নির্দিষ্ট শাস্তির পরিমাণের চেয়ে অধিক হলেও কোনো আপত্তি নেই। অনুরূপ ব্যভিচার সংঘটিত না হলে অন্য কুকর্মের জন্য তা‘যীর হিসেবে হদ্দে যিনা বা ব্যভিচারের নির্ধারিত শাস্তি দেওয়া যাবে না। তবে তা‘যীর হিসেবে তাকে বেত্রাঘাত দিলে তার পরিমাণ হদ্দে কযফের পরিমাণের চেয়ে বেশিও থেকে পারে।