১
খাদ্য ও পানীয় বিষয়ে ইসলামের বিধি-বিধান
লেখকঃ মুহাম্মাদ ইবন ইবরাহীম ইবন আব্দুল্লাহ আত-তুইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৫
নাপাক বস্তু খেতে অভ্যস্ত প্রাণীর বিধান:
যেসব পশু বা পাখির অধিকাংশ খাদ্যই নাপাক, তার ওপর আরোহন করা, তার গোস্ত খাওয়া, তার দুধ পান করা ও ডিম খাওয়া নিষেধ; হ্যাঁ, তা আবদ্ধ করে রাখার পর, যখন হালাল খাদ্য খেতে অভ্যস্ত হয় এবং ধারণা হয় যে, তার গোশত পাক হয়েছে, তখনই তা হালাল।