১
খাদ্য ও পানীয় বিষয়ে ইসলামের বিধি-বিধান
লেখকঃ মুহাম্মাদ ইবন ইবরাহীম ইবন আব্দুল্লাহ আত-তুইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২০
অন্যের সম্পদ ভক্ষণ করার বিধান:
ক্ষুধার্ত ব্যক্তি যদি কোনো ফলবান বাগান দিয়ে যায় অথবা এমন বাগান দিয়ে যায় যার ফল নিচে পড়ে আছে, যার চারপাশে কোনো দেয়াল নেই বা তা দেখাশোনার কোনো মালি নেই, সে বাগানের ফল খাওয়া তার জন্য বৈধ, তবে বহন করে কিছু নিয়ে যেতে পারবে না। যদি নিয়ে যায় তবে তাকে মূল্য ফেরত দিতে হবে এবং এর শাস্তিও ভোগ করতে হবে।