১
খাদ্য ও পানীয় বিষয়ে ইসলামের বিধি-বিধান
লেখকঃ মুহাম্মাদ ইবন ইবরাহীম ইবন আব্দুল্লাহ আত-তুইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২
পানাহারের বিধান:
যেসব খাদ্য, পানীয় বা পোশাক-আশাকের মধ্যে আত্মা বা শরীরের উপকারিতা রয়েছে, আল্লাহ তা হালাল করে দিয়েছেন। যাতে বান্দা এর দ্বারা শক্তি সঞ্চয় করে তার ইবাদতে ব্রতী হতে সক্ষম হয়। আল্লাহ তা‘আলা বলেন,
﴿يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ كُلُواْ مِمَّا فِي ٱلۡأَرۡضِ حَلَٰلٗا طَيِّبٗا وَلَا تَتَّبِعُواْ خُطُوَٰتِ ٱلشَّيۡطَٰنِۚ إِنَّهُۥ لَكُمۡ عَدُوّٞ مُّبِينٌ ١٦٨ ﴾ [ البقرة : ١٦٨ ]
“হে মানুষ, জমিনে যা রয়েছে, তা থেকে হালাল পবিত্র বস্তু আহার কর এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয় সে তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু।” [সূরা আল-বাকারা, আয়াত: ১৬৮]
* যেসব বস্তুর মধ্যে ক্ষতিকর উপাদান রয়েছে অথবা যার মধ্যে ক্ষতির চেয়ে উপকারের বিষয়টি খুবই গৌণ, আল্লাহ তা হারাম করে দিয়েছেন।
মুদ্দাকথা: আল্লাহ তা‘আলা প্রত্যেক বস্তু থেকে পবিত্র জিনিসগুলো হালাল করে দিয়েছেন আর অপবিত্র জিনিসগুলো করেছেন হারাম। যেমন আল্লাহ তা‘আলা তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন,
﴿وَيُحِلُّ لَهُمُ ٱلطَّيِّبَٰتِ وَيُحَرِّمُ عَلَيۡهِمُ ٱلۡخَبَٰٓئِثَ﴾ [ الاعراف : ١٥٧ ]
“সে তাদের জন্য পবিত্র বস্তু হালাল করে আর অপবিত্র বস্তু হারাম করে।” [সূরা আল-আ‘রাফ, আয়াত: ১৫৭]