hadith book logo

খাদ্য ও পানীয় বিষয়ে ইসলামের বিধি-বিধান

লেখকঃ মুহাম্মাদ ইবন ইবরাহীম ইবন আব্দুল্লাহ আত-তুইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৩

শিকার করার হুকুম:

শিকার করা বৈধ এবং শিকার করা পশু হালাল, তবে হারাম শরিফে শিকার করা হারাম, তদ্রুপ যে ইহরাম অবস্থায় রয়েছে, তার জন্যও স্থলের পশু শিকার করা হারাম। আল্লাহ তা‘আলা বলেন,

﴿أُحِلَّ لَكُمۡ صَيۡدُ ٱلۡبَحۡرِ وَطَعَامُهُۥ مَتَٰعٗا لَّكُمۡ وَلِلسَّيَّارَةِۖ وَحُرِّمَ عَلَيۡكُمۡ صَيۡدُ ٱلۡبَرِّ مَا دُمۡتُمۡ حُرُمٗاۗ ﴾ [ المائ‍دة : ٩٦ ]

“তোমাদের জন্য হালাল করা হয়েছে সমুদ্রের শিকার ও তার খাদ্য, তোমাদের ও মুসাফিরদের ভোগের জন্য। আর স্থলের শিকার তোমাদের উপর হারাম করা হয়েছে যতক্ষণ তোমরা ইহরাম অবস্থায় থাক।” [সূরা আল-মায়েদা: ৯৬]