hadith book logo

খাদ্য ও পানীয় বিষয়ে ইসলামের বিধি-বিধান

লেখকঃ মুহাম্মাদ ইবন ইবরাহীম ইবন আব্দুল্লাহ আত-তুইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৫

যবেহ শুদ্ধ হওয়ার শর্তাবলী:

১. যবেহকারীকে যবেহকরার উপযুক্ত হওয়া। অর্থাৎ যবেহকারী পুরুষ কিংবা নারীকে বুদ্ধিমান, মুসলিম বা আহলে কিতাবের কেউ হতে হবে। অতএব নেশাগ্রস্ত ব্যক্তি, পাগল ও আহলে কিতাব ব্যতীত অন্যান্য কাফেরদের যবেহ হারাম।

২. ধারালো অস্ত্র দিয়ে যবেহ করা, অতএব দাঁত বা নখ দিয়ে যবেহ করা পশু হারাম।

৩. খাদ্য নালী ও দু’পাশের রগ কাটার মাধ্যমে রক্ত প্রবাহিত করা।

৪. যবেহ করার সময় বিসমিল্লাহ বলা। বিসমিল্লাহ বলতে ভুলে গেলে কোনো সমস্যা নেই, তবে ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ ত্যাগ করলে পশু হালাল হবে না।

৫. শিকার বা শিকারীর ব্যাপারে আল্লাহ কর্তৃক কোনো নিষেধাজ্ঞা না থাকা। যেমন হারাম শরীফে শিকার না করা কিংবা ইহরাম অবস্থায় শিকার না করা।