hadith book logo

খাদ্য ও পানীয় বিষয়ে ইসলামের বিধি-বিধান

লেখকঃ মুহাম্মাদ ইবন ইবরাহীম ইবন আব্দুল্লাহ আত-তুইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৬

মৃত প্রাণীর বিভিন্ন প্রকার:

গলা চাপার কারণে, মাথায় আঘাতের কারণে, বিদ্যুতের শর্টের কারণে, গরম পানিতে ডুবিয়ে দেওয়ার কারণে অথবা অন্য কোনো গ্যাসের কারণে যেসব প্রাণী মারা যায় তা খাওয়া হারাম। কারণ, এমতাবস্থায় রক্ত গোশতের সঙ্গে মিশে যায়, যা মানুষের জন্য খুবই ক্ষতিকর। দ্বিতীয়ত এ পশুর রুহ সুন্নতের বিপরীত পদ্ধতিতে বের করা হয়েছে, তাই এগুলো মৃত প্রাণীর ন্যায়।