১
খাদ্য ও পানীয় বিষয়ে ইসলামের বিধি-বিধান
লেখকঃ মুহাম্মাদ ইবন ইবরাহীম ইবন আব্দুল্লাহ আত-তুইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৮
মাদকদ্রব্য গ্রহণকারীর শাস্তি:
১. ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “প্রত্যেক নেশাদ্রব্য মাদক আর প্রত্যেক নেশাদ্রব্য হারাম। যে ব্যক্তি দুনিয়ায় মদ পান করে অতঃপর সে তওবা না করে মারা যায়, পরকালে সে মদ পান করতে পারবে না।” (সহীহ বুখারী ও মুসলিম)
২. জাবির রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “প্রত্যেক নেশাদ্রব্য হারাম। আল্লাহ তা‘আলার ওয়াদা, যে ব্যক্তি নেশাদ্রব্য পান করবে, আল্লাহ অবশ্যই তাকে তিনাতুল খাবাল পান করাবেন। তারা জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, তিনাতুল খাবাল কী? তিনি বললেন, জাহান্নামীদের ঘাম অথবা জাহান্নামীদের পূঁজ।” (সহীহ মুসলিম)