hadith book logo

খাদ্য ও পানীয় বিষয়ে ইসলামের বিধি-বিধান

লেখকঃ মুহাম্মাদ ইবন ইবরাহীম ইবন আব্দুল্লাহ আত-তুইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১

সুন্দরভাবে হত্যা বা যবেহ করা:

১. ধারালো ছুরি দিয়ে যবেহ করা, এক পশুর সামনে অপর পশু যবেহ না করা, পশু সামনে রেখে ছুরি ধার না দেওয়া এবং রুহ বের না হওয়া পর্যন্ত ঘাড় না ভাঙা, চামড়া না ছিলা ও তার কোনো অংশ না কাটা।

সাদ্দাদ ইবন আউস বলেন, আমি দু’টি জিনিস রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুখস্থ করেছি। রাসূলুল্লাহ‌্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আল্লাহ তা‘আলা প্রত্যেক বস্তুর ব্যাপারে ইহসান নির্ধারিত করে দিয়েছেন, তোমরা যখন হত্যা করবে, তখন সুন্দরভাবে হত্যা করবে আর যখন তোমরা যবেহ করবে, তখন সুন্দরভাবে যবেহ করবে, তোমাদের উচিত ছুরি ধার দিয়ে নেয়া এবং পশু নিস্তেজ হতে দেওয়া।” (সহীহ মুসলিম)

২. যবেহ করার সময় পশু কেবলামুখি করে নেয়া ও বিসমিল্লার সঙ্গে আল্লাহু আকবার মিলিয়ে পড়া। (আবু দাউদ ও তিরমিযী)