১
খাদ্য ও পানীয় বিষয়ে ইসলামের বিধি-বিধান
লেখকঃ মুহাম্মাদ ইবন ইবরাহীম ইবন আব্দুল্লাহ আত-তুইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৯
মাদকের সঙ্গে সংশ্লিষ্টরাও অভিশপ্ত:
আনাস রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদকের ব্যাপারে দশ ব্যক্তিকে অভিসম্পাত করেছেন: যার মাদক তৈরি করার পেশা বা যে নিজের জন্য মাদক তৈরি করে, যে মাদক পান করে, যে বহন করে ও যার জন্য বহন করা হয়, যে পরিবেশন করে, যে মাদক বিক্রি করে, যে মাদকের মূল্য খায়, যে মাদক ক্রয় করে ও যার জন্য ক্রয় করা হয়।” (তিরমিযী, ইবন মাজাহ)
খেজুর, কিসমিস অথবা এ জাতীয় কোনো কিছু ভেজানো পানি পান করা বৈধ। এ পানির নাম নাবীয। পানিতে মিষ্টি স্বাদ অথবা পানির লবণাক্ততা দূর করার জন্য নাবিয বানানো হয়। কিন্তু যদি তা ফুটানো হয় কিংবা তিন দিনের বেশি রাখা হয়, তবে তা হারাম।