১
খাদ্য ও পানীয় বিষয়ে ইসলামের বিধি-বিধান
লেখকঃ মুহাম্মাদ ইবন ইবরাহীম ইবন আব্দুল্লাহ আত-তুইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৪
যবেহ করার পদ্ধতি:
উটের ব্যপারে সুন্নত হচ্ছে বাঁ হাত বেঁধে দাঁড়ানো অবস্থায় ধারালো ছুরি দিয়ে গর্দান ও বুকের মাঝখানে আঘাত করা, এটাকে বলা হয় নহর। গরু, বকরির ব্যাপারে সুন্নত হচ্ছে বাম পাশে শোয়াইয়ে ধারালো ছুরি দিয়ে যবেহ করা। মনে রাখা প্রয়োজন যে, জীবজন্তু তীর ধনুকের নিশানা বানানো হারাম।
গর্ভবতী প্রাণীর যবেহ দ্বারা পেটের বাচ্চারও যবেহ হয়ে যায়; হ্যাঁ, পেটের বাচ্চা যদি জীবিত বের হয়ে আসে, তবে তাকেও যবেহ করা জরুরি।
গর্ভবতী প্রাণীর যবেহ দ্বারা পেটের বাচ্চারও যবেহ হয়ে যায়; হ্যাঁ, পেটের বাচ্চা যদি জীবিত বের হয়ে আসে, তবে তাকেও যবেহ করা জরুরি।