১
খাদ্য ও পানীয় বিষয়ে ইসলামের বিধি-বিধান
লেখকঃ মুহাম্মাদ ইবন ইবরাহীম ইবন আব্দুল্লাহ আত-তুইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭
খেজুরের উপকারিতা:
খেজুর যকৃৎ শক্তিশালী করে, প্রকৃতিতে কোমলতা আনে ও প্রেসার কমায়। খেজুর অন্যান্য ফলের তুলনায় শরীরে সব চেয়ে বেশি খাদ্য সরবরাহ করে। খেজুরে মিষ্টি জাতীয় কোনো উপাদান মিশানোর প্রয়োজন নেই, সে নিজেই মিষ্ট, খেজুর মুখের জীবাণু ধ্বংস করে। খেজুর একই সাথে ফল, খাদ্য, ওষুধ ও মিষ্টান্নের কাজ করে [নিয়ম হচ্ছে, পুরানো খেজুর বেছে খাওয়া এবং কীটদুষ্ট অংশ ফেলে দেওয়া।]।
যেসব প্রাণী খাওয়া হারাম, তা নাপাক, তবে তিন প্রকার প্রাণী খাওয়া হারাম হলেও পাক। যেমন,
১. মানুষ।
২. যেসব পোকামাকড়ের প্রবাহিত রক্ত নেই, তবে নাপাক বস্তু থেকে সৃষ্ট পোকামাকড় নাপাক, যেমন আরসোলা ইত্যাদি। এগুলো জীবিত অথবা মৃত উভয় অবস্থাতেই নাপাক।
৩. যেসব প্রাণী থেকে সাবধানতা অবলম্বন করা খুব কঠিন তা পাক। যেমন বিড়াল, গাধা, তবে কুকুর নাপাক।