১
খাদ্য ও পানীয় বিষয়ে ইসলামের বিধি-বিধান
লেখকঃ মুহাম্মাদ ইবন ইবরাহীম ইবন আব্দুল্লাহ আত-তুইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩
খাদ্যের প্রভাব:
মানুষ জীবিকা নির্বাহের জন্য খাদ্যের ওপর নির্ভরশীল, আর এ খাদ্যের প্রভাবই তার স্বভাব ও চরিত্রের ওপর বিশেষভাবে ক্রিয়াশীল হয়। পবিত্র খাদ্য আহার করলে মানুষের ওপর ভালো প্রভাব পড়ে আর অপবিত্র খাদ্য আহার করলে মানুষের ওপর তার বিরূপ প্রভাব পড়ে। এ জন্যই আল্লাহ তা‘আলা মানবজাতিকে পবিত্র খাদ্য গ্রহণ করার নিদের্শ দিয়েছেন, বারণ করেছেন অপবিত্র খাদ্য থেকে।