hadith book logo

খাদ্য ও পানীয় বিষয়ে ইসলামের বিধি-বিধান

লেখকঃ মুহাম্মাদ ইবন ইবরাহীম ইবন আব্দুল্লাহ আত-তুইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

খেজুরের ফযীলত:

সব চেয়ে উত্তম খাদ্য হচ্ছে খেজুর। যে ঘরে খেজুর নেই সে ঘরের লোকজন ক্ষুধার্ত। খেজুর বিষ ও জাদু থেকে প্রতিরক্ষার কাজ করে। আর সব চেয়ে উত্তম খেজুর মদিনার খেজুর, বিশেষ করে আজওয়া খেজুর।

সা‘দ ইবন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে ব্যক্তি সকাল বেলা সাতটি খেজুর খায় সারাদিন তাকে বিষ কিংবা জাদু কোনো ক্ষতি করতে পারবে না।” (সহীহ বুখারী ও মুসলিম)