hadith book logo

খাদ্য ও পানীয় বিষয়ে ইসলামের বিধি-বিধান

লেখকঃ মুহাম্মাদ ইবন ইবরাহীম ইবন আব্দুল্লাহ আত-তুইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৬

কুকুর পোষ্য বানানোর বিধান:

কুকুর পোষ্য বানানো হারাম। যেহেতু কুকুর মানুষের ভীতিগ্রস্ত করে এবং এর কারণে ফিরিশতারা ঘরে প্রবেশ করে না, এর মধ্যে নাপাকি ও নোংরামি তো রয়েছেই, উপরন্তু কুকুর পোষ্যকারীর সওয়াব প্রতিদিন দুই কিরাত করে কমে যায়। হ্যাঁ, কেউ যদি শিকারের জন্য, চড়ানোর জন্য অথবা ক্ষেত পাহারা দেওয়ার প্রয়োজনে কুকুর পোষ্য বানায় তার কথা ভিন্ন।

কুকুর কোনো শিকার করলে অথবা কোনো শিকার তার মুখে আটকে রাখলে, তা সাত বার ধোয়া জরুরি নয়; কারণ মানুষের সুবিধার জন্যই কুকুরের শিকার বৈধ করা হয়েছে।

যদি কোনো ব্যক্তি লাঠি বা এ জাতীয় কিছুর দ্বারা শিকার করে আর ধারালো দিক যদি শিকারের গায়ে আঘাত করে, তবে তা হালাল, অন্যথায় হালাল নয়, ধরে নেওয়া হবে তা আঘাতের কারণে মারা গেছে।