hadith book logo

মুসলিম উম্মাহর জন্য গুরুত্বপূর্ণ দরসের সাথে সংশ্লিষ্ট বিধান

লেখকঃ শাইখ আবদুল আযীয ইবন আব্দুল্লাহ ইবন বায • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫

দ্বাদশ দরস: অযুর শর্তসমূহ

অযুর শর্ত মোট দশটি:

১- ইসলাম, ২- বুদ্ধি সম্পন্ন হওয়া, ৩- ভালো-মন্দ পার্থক্যের জ্ঞান থাকা, ৪- নিয়ত করা, ৫- এ নিয়ত অযু শেষ না হওয়া পর্যন্ত বজায় রাখা, ৬- অযু ওয়াজিব করে এমন কাজ বন্ধ করা, ৭- অযুর পূর্বে ইস্তেঞ্জা অথবা ইস্তেজমার করা, ৮- অযুর পানির পবিত্রতা ও তা ব্যবহারের বৈধতা থাকা, ৯- শরীরের চামড়া পর্যন্ত পানি পৌঁছার প্রতিবন্ধকতা দূর করা, ১০- সর্বদা যার অযু ভঙ্গ হয় তার পক্ষে সালাতের সময় উপস্থিত হওয়া।

ব্যাখ্যা:

অযুঅযুর শর্তসমূহ:

১- ইসলাম, ২- বুদ্ধি সম্পন্ন হওয়া, ৩- ভালো-মন্দ পার্থক্যের জ্ঞান, ৪- নিয়ত করা। সুতরাং কাফেরের অযু শুদ্ধ নয়, ইসলাম ছাড়া তার অযুঅযু গ্রহণযোগ্য নয়। পাগলের অযু শুদ্ধ নয়। কারণ, সে শরী‘আতের বিধানের আওতামুক্ত। ছোটরা যারা ভালো-মন্দ পার্থক্য করতে পারে না তাদের অযুঅযুও গ্রহণযোগ্য নয়। অনুরূপভাবে যে অযুঅযুর নিয়ত করে না তার অযুও গ্রহণযোগ্য হবে না। যেমন, সে হাত-মুখ ধৌত করা, ঠাণ্ডা লাগার উদ্দেশ্যে, হাত পা থেকে ধুলো ময়লা বা চর্বি দুর করার উদ্দেশ্যে হাতমুখ ধৌত করলো।

৫- এ নিয়ত অযু শেষ না হওয়া পর্যন্ত বজায় রাখা, ৬- অযু ওয়াজিব করে এমন কাজ বন্ধ করা,

৮- পানির পবিত্রতা ও তা ব্যবহারের বৈধতা থাকা। অপবিত্র পানি দিয়ে অযু হবে না। অনুরূপভাবে পানি বৈধ হতে হবে। অবৈধ পানি যেমন, চুরি করা পানি, জোরজবরদস্তি করে নেওয়া পানি, বা অবৈধ পন্থায় প্রাপ্ত পানি দ্বারা অযু শুদ্ধ হবে না।

অযুর পূর্বে প্রাকৃতিক প্রয়োজন পুরা করার পর ইস্তেঞ্জা অথবা ইস্তেজমার করা।

শরীরের চামড়া পর্যন্ত পানি পৌঁছার প্রতিবন্ধকতা দূর করা। যেমন, মাটি, আটা, মোম, নেলপালিশ ইত্যাদি, যাতে চামড়ায় সরাসরি পানি পৌঁছে।

সর্বদা যার অযু ভঙ্গ হয় তার পক্ষে সালাতের সময় উপস্থিত হওয়া। কারণ, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাহাযায় আক্রান্ত মহিলাকে প্রতি সালাতের জন্য অযু করার নির্দেশ দেন। আল্লাহই ভালো জানেন।