১
ফেরারী নারী
লেখকঃ আবু বকর সিরাজী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৪
সময়ের বিবসনা কুইন আজ এহরামবস্ত্রে সুশোভিত
অভিশপ্ত শয়তান ও তার দোসররা বহু নারীকে বিবসনা করার চক্রান্তে সফলতা দেখালেও অনেক ক্ষেত্রে এসে তাদের চাল উল্টো তাদের বিরুদ্ধেই প্রযোজ্য হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তরে এমন নারী পর্দার ভেতরে ফিরে পেয়েছেন তাদের মর্যাদা ও সম্মান, যারা ছিলেন সময়ের তরুণ-যুবকদের চোখে স্বপ্নের নারী। যাদের ভক্ত হয়ে থাকায় তারা পুলকিত হতো, বিয়ের বর হওয়ার চেয়ে এসব অভিনেত্রী-নায়িকাদের ভক্ত হয়ে থাকাতে বেশি শিহরণ ও পুলক অনুভব করে। তাই এসব অভিনেত্রীর বিয়ের সংবাদে ভক্তদের হৃদয় ভাঙে, কেউ কেউ আত্মহত্যাও করে বসে। লক্ষ যুবকের হৃদয়বাসনার এমনি এক রাণী কুইন পাডিল্লা। কিছুদিন আগে ফিলিপিনো অভিনেত্রী কুইন পাডিল্লা (Queenie Padilla) শোবিজ ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন। ABS-CBN সংবাদের সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ইসলাম গ্রহণ করে অভ্যন্তরীণ শান্তি এবং দিকনির্দেশনা পেয়েছেন। ইসলাম একটি জীবনব্যবস্থা। আপনি যখন মুসলিম হবেন তখন জানবেন জীবনের সত্যিকার উদ্দেশ্য কী। আমি একজন পাপী ব্যক্তি। কিন্তু আল্লাহ আমাকে তার গৃহে আমাকে দাওয়াত করেছেন। সুতরাং, আমি এখন আল্লাহর খুব নিকটে।’
সম্প্রতি তিনি মক্কাতে হজ পালন করেছেন। তিনি বলেছেন, ইসলাম ধর্ম গ্রহণের কারণে তিনি এখন সম্পূর্ণ আলাদা ব্যক্তি। তিনি স্বীকার করেন, যখন আমি শোবিজে ছিলাম, তখন আমি অসুখী ছিলাম। আমি কি যেন হারিয়েছিলাম। তাই কখনই চিরন্তন সুখ অনুভব করতাম না। এখন, আল্লাহ আমার জীবন, আলহামদুলিল্লাহ্, লা ইলাহ ইল্লাল্লাহ আমার জীবনের প্রধান অবলম্বন। আমি এখন সুখ এবং জীবনের উপাদান পেয়ে গেছি।’
যেহেতু তিনি তার জীবন উপভোগ করছেন আর শোবিজ ছিল হারাম কাজ। সেহেতু তিনি আর শোবিজে ফিরে যাবেন না।
তিনি তার ইসলাম ধর্ম গ্রহণে ও হজ পালনে সাহায্য করায় তার আবেগাপ্লুত অবস্থায় বাবা অ্যাকশন স্টার Robin Padilla কে ধন্যবাদ জানান এবং বলেন যে, তার বাবা তাকে সুযোগ না করে দিলে হয়ত তিনি মুসলিম হতে পারতেন না। [ম্যানিলা, ২০ নভেম্বর, ২০১৩]