hadith book logo

শিশু অধিকার প্রতিষ্ঠা এবং মাতৃদুগ্ধদানের গুরুত্ব ও তাৎপর্য

লেখকঃ ড. হুসাইন আহমাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

ক্যান্সার প্রতিরোধক

মাতৃদুগ্ধ পুষ্টিকরই শুধু নয়, এতে রয়েছে জীবাণু প্রতিরোধক উপাদান ( এন্টিবডি) সমূহ যা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে। মায়ের দুধে আরো রয়েছে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া নির্মূলকারী প্রটোজোয়াণ এনজাইম ও ফপটি এডিস যা ফুসফুস ও পাকস্থলীর কোষে হামলা চালাতে জীবাণুকে বাধা দেয়ার মাধ্যমে সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। বর্তমান চিকিৎসা বিজ্ঞানীগণ আবিস্কার করেছেন যে, মায়ের দুধ ক্যান্সারও প্রতিরোধ করে। সম্প্রতি সুইডিনের ‘লাভ’ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাবিদ্যা গবেষক আনডার্স হাকামসন মায়ের দুধে যে ক্যান্সার জীবাণুকে প্রতিরোধ করে তা সফলভাবে পরীক্ষা করে প্রমাণ করেছেন। [. দৈনিক ইনকিলাব, ১৭ সেপ্টেম্বর, ১৯৯৫।]