hadith book logo

শিশু অধিকার প্রতিষ্ঠা এবং মাতৃদুগ্ধদানের গুরুত্ব ও তাৎপর্য

লেখকঃ ড. হুসাইন আহমাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬

ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা

পিতা-মাতার অবর্তমানে সন্তান যাতে অর্থনৈতিক সমস্যার না পড়ে সে দিকে পিতা-মাতার সচেতন থাকতে হবে। পিতা-মাতা কিংবা শিশুর দায়িত্ব গ্রহণকারী অন্যান্যদের প্রাথমিক দায়িত্ব হচ্ছে, সামর্থ্য ও আর্থিক সংগতি অনুযায়ী শিশুর উন্নয়নের জন্য উপযোগী জীবনমান নিশ্চিত করা। [. Action Research Study. Institutional Development of Human Rights in Bangladesh. (IDHRB) Ministry of law justice and parlimentary Affairs. Goverment of Bangladesh, December-2000. International Convention on the Right of the child , p. 31.] যেমন রাসূল (সা) বলেছেন:

«لأن تذر ورثتك أغنياء خير من أن تذرهم عالة يتكففون الناس»

নিজের সন্তানকে অন্যের দায়-দাক্ষিণের উপর ফেলে যাবার চেয়ে অভাবমুক্ত রেখে যাওয়া উত্তম। [সহীহ বুখারী, কিতাবুয জানায়েয, হাদীস নং-২; মাগাযী, হাদীস নং ৬৪; ইবন মাজাহ, হাদীস নং ৫।]

আল্লাহ তা‘আলা এ প্রসঙ্গে এরশাদ করেন:

﴿وَلۡيَخۡشَ ٱلَّذِينَ لَوۡ تَرَكُواْ مِنۡ خَلۡفِهِمۡ ذُرِّيَّةٗ ضِعَٰفًا خَافُواْ عَلَيۡهِمۡ﴾ [ النساء :9]

‘‘তাদের ভয় করা উচিত তারা যদি অসহায় সন্তান রেখে দুনিয়া থেকে চলে যায় তবে মৃত্যুর সময় সন্তানদের সম্পর্কে তাকে আশংকা ও উদ্বিগ্ন করবে। [আল-কুরআন, ৪:৯।]