১
শিশু অধিকার প্রতিষ্ঠা এবং মাতৃদুগ্ধদানের গুরুত্ব ও তাৎপর্য
লেখকঃ ড. হুসাইন আহমাদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৩
পারিবারিক আয়ের সহায়ক
শিশুকে গরুর দুধ অথবা টিনজাত দুধ না পান করিয়ে মায়ের দুধ পান করালে অর্থের অনেক সাশ্রয় হয়। চিকিৎসা বিজ্ঞানের মতে একটি শিশুর প্রতি কেজি ওজনের জন্য প্রতিদিন গড়ে ১৫০ মিলি লিটার দুধ প্রয়োজন হয়। [. Dr. F. Savage, প্রাগুক্ত।] সে হিসেবে ৭ কেজি ওজনের একটি শিশুর জন্য একদিনে প্রয়োজন হয় ১ লিটার (১০০০ মি.লি) দুধ। শিশু স্বাভাবিকভাবে বেড়ে উঠার জন্য ৫ মাসে প্রয়োজন হবে (৩০দ্ধ৫দ্ধ১) ১৫০ লিটার দুধ। বর্তমান প্রতি লিটার গরুর দুধের দাম ৪০ টাকা হলে প্রয়োজন (১৫০দ্ধ৪০) = ৬০০০ টাকা। আবার যদি কৌটা বা টিনজাত দুধ পান করানো হয় তাহলে ৫ মাসে শিশুর জন্য বর্তমান বাজার দরে প্রয়োজন হয় প্রতি কেজি ৫২ টাকা হিসেবে (৫২দ্ধ১৫০) = ৭৮০০.০০ টাকা।
অথচ মা যদি শিশুকে বুকের দুধ পান করান, তাহলে তাকে প্রতিদিনের খাবারের সাথে সামান্য পরিমাণ বাড়তি খাবার খেলেই শিশুর জন্য পর্যাপ্ত দুধ তৈরি হয়। একজন মা রোজ যা খান তার সাথে দুমুঠো বেশি ভাত ও দুচামচ ডাল (৫.০০) টাকা, একটু তৈল ও এক মুঠো শাক-সবজি (৩.০০) টাকা খেলে সারাদিন হয়তো সাত থেকে আট টাকা বেশি লাগে। তাহলে ৫ মাসে খচর হবে ৭২০.০০ টাকা। তাছাড়া গরুর দুধ বা টিনজাত দুধ তৈরি করার পর নষ্ট হয়ে যায়। কিন্তু মায়ের দুধ কোন অবস্থাতেই নষ্ট হয় না। সুতরাং নির্দ্ধিধায় বলা যায় যে, শিশুকে মাতৃদুগ্ধ পান করালে পরিবারের আর্থিক ব্যয় কমে।