১
অন্তর-বিধ্বংসী বিষয়সমূহ ঝগড়া-বিবাদ
লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪
ঝগড়া বিবাদ বলতে আমরা কী বুঝি?
এ বিষয়ে আরবীতে দু’টি শব্দ ব্যবহার হয়েছে। এক হলো, জিদাল আর দ্বিতীয় হলো, মিরা।
জিদাল: এর অর্থ হলো, ঝগড়া করা ও কথা কাটাকাটি করা। অর্থাৎ প্রতিপক্ষকে প্রতিহত করা নিজের কথা সত্য প্রমাণ করা জন্য। এটি হলো, প্রতিপক্ষের সাথে ঝগড়া করা।
মুজাদালাহ: এর অর্থ হলো, বিতর্ক করা তবে সত্য বা সঠিককে প্রকাশ করার জন্য নয়, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য।
আল্লামা যাজ্জাজ রহ. বলেন, জিদাল “উচ্চ পর্যায়ের ঝগড়া ও বিতর্ক।
আল্লামা কুরতবী বলেন, কোনো কথাকে শক্তিশালী দলীল দ্বারা প্রতিহত করা।
আর মিরা’ শব্দের অর্থ: কেউ কেউ বলেন, জিদাল। যেমন, আল্লামা তাবারী দু’টির অর্থ এক বলেছেন। আবার কেউ কেউ বলেন, মিরা’ অর্থ হলো, অপরের কথার মধ্যে অপব্যাখ্যা করা। প্রতিপক্ষকে হেয় করা ছাড়া কোনো সৎ উদ্দেশ্য থাকে না।
কেউ কেউ বলেন, মিরা’ হলো, বাতিলকে সাব্যস্ত করার জন্য আর জিদাল কখনো বাতিলকে সাব্যস্ত করা ও না করা উভয়ের জন্য হয়ে থাকেন।
জিদাল ও মিরা’ উভয়ের মধ্যে প্রার্থক্য:
অনেকে বলেন, উভয় শব্দের অর্থ এক। তবে মিরা’ হলো নিন্দনীয় বিতর্ক। কারণ, এটি হলো, হক প্রকাশ পাওয়ার পরও তা নিয়ে অনর্থক বিতর্ক করা। তবে জিদাল এ রকম নয়।