১
পকেট সালাত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১০
৯. দু‘পায়ের মাঝে কতটুকু ফাঁকা রাখবে?
প্রত্যেক মুসলিস্ন স্বাভাবিকভাবে দাঁড়াবে। কেউ কেউ দু’পায়ের মাঝে চার আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখাকে সুন্নত মনে করে। অথচ চার আঙ্গুল ফাঁকা রাখার কোন কথা হাদীসে নেই। তাই দু’পায়ের মাঝে খুব বেশি ফাঁক করবে না, আবার মাত্র চার আঙ্গুল ফাঁক রেখেও দাঁড়াবে না; বরং শরীরের মাপ অনুযায়ী স্বাভাবিকভাবে দাঁড়াবে। এ ক্ষেত্রে নারী-পুরম্নষ সবাই সমান।