hadith book logo

পকেট সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

৮. নারী ও পুরম্নষের সালাতে পার্থক্য আছে কি?

সালাতের মূল কাঠামোর মধ্যে পুরম্নষ ও মহিলাদের মধ্যে কোন পার্থক্য নেই। দাঁড়ানোর পদ্ধতি, বুকে হাত বাঁধা, রম্নকূ, সিজদা ও বৈঠক এসবই পুরম্নষ ও মহিলারা একই নিয়মে আমল করবেন। রাসূলুলস্নাহ ﷺ এর যামানায় পুরম্নষ ও মহিলারা একই পদ্ধতিতে সালাত আদায় করতেন। তবে তাদের সালাত আদায়ের ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলোতে বিশেষ কিছু বিধানের অনুসরণ করবেন।

(১) মেয়েরা শুধুমাত্র মুখমন্ডল ও দুই হাত ছাড়া বাকি আপাদমসত্মক ঢেকে দাঁড়াবেন। পায়ের গোড়ালির নিচ পর্যমত্ম কাপড় ঝুলিয়ে পা ঢেকে রাখবেন। কিন্তু পুরম্নষদের জন্য পায়ের গোড়ালির নিচে কাপড় ঝুলিয়ে পরা হারাম।

(২) জামআতে সালাত পড়লে মেয়েরা পুরম্নষদের একেবারে পেছনে দাঁড়াবেন।

(৩) মহিলাদের জামায়াতে মহিলারা ফরয ইমামতি করতে পারবেন।

(৪) ফরয সুন্নাত সকল সালাতে শুধুমাত্র মেয়েরা জামাআত করলে মহিলা ইমাম সামনে না গিয়ে কাতারের মাঝে মুক্তাদিদের সারিতে দাঁড়াবেন।

(৫) ইমামের কোন ভুল হলে মহিলা মুক্তাদিরা হাতের উপর হাত রেখে তালি দেবে। তবে পুরম্নষরা লুকমা দেবে ‘সুবহানালস্নাহ’ শব্দ বলে।

(৬) মহিলারা পুরম্নষদের সাথে একই জামাআতে সালাত পড়লে সালাম ফেরানোর পর পর মহিলারা আগে বেরিয়ে যাবে। এরপর বের হবে পুরম্নষ মুসলস্নীরা। তবে মেয়েদের জন্য আলাদা গেট থাকলে আগে-পরে বের হওয়াতে কোন দোষ নেই।

(৭) মহিলারা সালাতের আযান দিবে না। আযান দেয়া শুধুমাত্র পুরম্নষদের কাজ। তবে অধিকাংশ ফকীহদের মতে মেয়েদের জামায়াতে নারীরা ইকামত দিতে পারবে।