hadith book logo

পকেট সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৪

৩৩. সিজদা করার পদ্ধতি কী?

নবী করীম ﷺ সিজদারত অবস্থায় হাতের তালু মাটিতে বিছিয়ে রাখতেন। সাতটি অঙ্গের উপর ভর দিয়ে সিজদা করতেন (ক) কপাল ও নাক। (খ) দুই হাত, (গ) দুই হাঁটু। (ঘ) দুই পায়ের আঙ্গুলসমূহের অগ্রভাগ।

তিনি হাতের আঙ্গুলগুলো সোজা করে নরমভাবে কিবলামুখী করে রাখতেন। দুই পায়ের গোড়ালি একত্রে ভালোভাবে মিলিয়ে রাখতেন

(সহীহ ইবনে খু্যাইমা : ৬৫৪)

সে সময় রাসূলুলস্নাহ ﷺ এর মুখমন্ডল তাঁর দুই হাতের মধ্যবর্তী স্থানে কাঁধ বা কান বরাবর রাখতেন। কনুই ও বগল ফাঁকা থাকবে। সিজদা লম্বা হবে এবং পিঠ সোজা থাকবে। রাসূলুলস্নাহ ﷺ পেট থেকে উরম্ন এতটুকু পরিমাণ দূরে রাখতেন, যাতে উক্ত ফাঁকা অংশ দিয়ে একটি বকরির বাচ্চা আসা-যাওয়া করতে পারে (মুসলিম : ৪৯৬)। তাছাড়া দুই উরম্নর মধ্যখানে একটু ফাঁকা থাকবে। পুরম্নষ ও মহিলা উভয়েই এই একই পদ্ধতিতে সিজদা করবে।

মেয়েদের আলাদা পদ্ধতিতে সিজদা করার কোন কথা সহীহ হাদীসে নেই। মেয়েদের কেউ হাত ও কনুই পর্যমত্ম বাহু জমিনে বিছিয়ে বিছানার সাথে একেবারে মিশে গিয়ে সিজদা করে। অথচ এমনভাবে সিজদা করতে আলস্নাহর রাসূল ﷺ নিষেধ করেছেন। সিজদা করার এ পদ্ধতিকে রাসূলুলস্নাহ ﷺ কুকুরের বসার সাথে তুলনা করেছেন। আনাস বিন মালেক (রাঃ) হতে বর্ণিত এক হাদীসে রাসূলুলস্নাহ ﷺ বলেছেন, وَلَا يَبْسُطْ أَحَدُكُمْ ذِرَاعَيْهِ انْبِسَاطَ الْكَلْبِ সিজদার সময় তোমাদের কেউই যেন দুই বাহু বিছিয়ে না দেয়, যেভাবে কুকুর বিছিয়ে দেয় ।

(বুখারী : ৮২২, ইফা ৭৮৪)