hadith book logo

পকেট সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮

১৭. হাত কোথায় বাঁধবে?

রাসূলুলস্নাহ ﷺ সালাতে বুকের উপর হাত রাখতেন।

ক. সাহাবী ওয়াইল বিন হুজর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন,

كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يَضَعُ يَدَهُ الْيُمْنَى عَلَى يَدِهِ الْيُسْرَى ثُمَّ يَشُدُّ بَيْنَهُمَا عَلَى صَدْرِهِ وَهُوَ فِى الصَّلاَةِ .

আমি নবী ﷺ এর সাথে সালাত আদায় করেছি। (আমি দেখেছি) তিনি তাঁর বুকের উপর ডান হাত বাম হাতের উপর রেখেছেন। (সহীহ ইবনু খুযাইমা : ৯০৬, পৃষ্ঠা ২, আবু দাউদ : ৭৫৯)

খ. সাহল ইবনে সাদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন,

كَانَ النَّاسُ يُؤْمَرُونَ أَنْ يَضَعَ الرَّجُلُ الْيَدَ الْيُمْنَى عَلَى ذِرَاعِهِ الْيُسْرَى فِي الصَّلَاةِ

সালাতে লোকদেরকে ডান হাত বাম হাতের বাহুর উপর রাখার নির্দেশ দেয়া হতো।

(বুখারী : ৭৪০, ইফা : ৭০৪)

আরবীতে ذراع ‘যিরা’ অর্থ হলো, হাতের আঙ্গুলের অগ্রভাগ থেকে কনুই পর্যমত্ম পূর্ণ এক হাত। অতএব উক্ত হাদীসের মর্ম ও নির্দেশ অনুযায়ী ডান হাতের আঙ্গুলগুলো বাম কনুইর কাছাকাছি থাকবে।

(আবু দাউদ : ৭৫৯, আলবানী)

কেউ কেউ বলেছেন, নাভির নিচে হাত বাঁধা সুন্নত। তবে নাভির নিচে হাত বাঁধার হাদীসগুলো দুর্বল। (আলবানীর যঈফ আবু দাউদ- ৭৫৬, ৭৫৮)।

তাই সহীহ হাদীসের উপর আমল করা কর্তব্য।

আবার কেউ কেউ বলেন, নারীরা বুকে বাঁধবে আর পুরম্নষরা বাঁধবে নাভির নিচে। এ বিষয়ে রাসূলুলস্নাহ ﷺ কোন পার্থক্য করেননি। তাহলে আমরা কীভাবে পার্থক্য করব? হাদীসের নির্দেশ পুরম্নষ ও নারী সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। অর্থাৎ বুকের উপর হাত রাখা নারী-পুরম্নষ সকলের জন্যই সুন্নত।