hadith book logo

পকেট সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৪

৫৩. জামাআত চলাকলীন সুন্নাত পড়া যাবে কি না?

কোন কোন মুসলিস্ন জামায়াতে সালাত চলাকালীন সময়েও সুন্নত সালাত পড়তে থাকেন, বিশেষ করে ফজরের সালাতে, অথচ রাসূলুলস্নাহ ﷺ এরূপ করতে নিষেধ করেছেন। আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। রাসূলুলস্নাহ ﷺ বলেছেন,

إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ فَلاَ صَلاَةَ إِلاَّ الْمَكْتُوبَةُ

যখন জামায়াতের ইকামত হয়ে যায়, তখন ফরয সালাত ব্যতীত আর কোন সালাত নেই।

(মুসলিম : ৭১০)

অতএব যখনই জামায়াতে সালাত চলমান দেখবেন তখনই মুসলস্নীর কর্তব্য হলো কোন প্রকার সুন্নতের নিয়ত না করে সঙ্গে সঙ্গে জামায়াতে শরীক হয়ে যাওয়া। ফজরের সালাতের বেলাও একই মাসআলা। ফজরের বাদ পড়ে যাওয়া দু‘রাকআত সুন্নাত ফরযের পরপরই আদায় করা জায়েয আছে (আবু দাউদ ১২৬৭)। তাছাড়া সূর্যোদয়ের পরও তা আদায় করা যায়।