hadith book logo

পকেট সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৯

৪৮. সাহু সিজদা দেয়ার সঠিক পদ্ধতি কোনটি?

ভুলক্রমে কোন ওয়াজিব ছুটে গেলে অথবা কোন ওয়াজিব বা রূকন আদায়ের ক্ষেত্রে কোন সন্দেহ সৃষ্টি হলে অথবা কোন ওয়াজিব বা রম্নকন অতিরিক্ত হয়ে গেলে সাহু সিজদা দিতে হয়।

প্রচলিত নিয়মে শেষ বৈঠকে তাশাহ্হুদ পড়ার পরে ডান দিকে একবার সালাম ফিরিয়ে দুটি সাহু সিজদা দেয়া হয়। এরপর আবার তাশাহ্হুদ, দুরূদ ও দু‘আ মাসূরা পড়ে ডানে বামে সালাম ফিরিয়ে সালাত শেষ করা হয়। কিন্তু এ পদ্ধতি সহীহ নয়।

সাহু সিজদার বিশুদ্ধ পদ্ধতি হলো শেষ বৈঠকে তাশাহ্হুদ, দরূদ ও দু‘আ মাসূরা পড়া শেষ হলে আলস্নাহ আক্বার বলে দুটি সিজদা করবে। অতঃপর ডানে বামে সালাম ফিরিয়ে সালাত শেষ করবে। এটিই হলো বিশুদ্ধ পদ্ধতি। (বুখারী : ১২৩০)