hadith book logo

পকেট সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

১১. কাতার সোজা না করার পরিণাম কী?

জামাআতে সালাতের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম কাতার সোজা করে দাঁড়াতেন। রাসূলুলস্নাহ ﷺ বলেছেন,

سَوُّوا صُفُوفَكُمْ فَإِنَّ تَسْوِيَةَ الصَّفِّ مِنْ تَمَامِ الصَّلاَةِ

তোমরা কাতারগুলো সোজা করে দাঁড়াও, কেননা কাতার সোজা করা সালাতের পূর্ণতার অংশ।

(মুসলিম : ৪৩৩)

ক. নুমান ইবনে বাশীর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন,

أَقْبَلَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- عَلَى النَّاسِ بِوَجْهِهِ فَقَالَ « أَقِيمُوا صُفُوفَكُمْ » . ثَلاَثًا « وَاللهِ لَتُقِيمُنَّ صُفُوفَكُمْ أَوْ لَيُخَالِفَنَّ اللَّهُ بَيْنَ قُلُوبِكُمْ

রাসূলুলস্নাহ ﷺ মুসলিস্নদের দিকে মুখ করে দাঁড়াতেন এবং বলতেন, তোমরা কাতারগুলো সোজা কর। এ কথাটি তিনি ৩ বার বললেন, আলস্নাহর কসম করে বলছি! তোমরা অবশ্যই কাতার সোজা করে নাও। নতুবা আলস্নাহ তোমাদের অমত্মরে বিভেদ সৃষ্টি করে দিবেন। অর্থাৎ কাতার বাঁকা রাখলে ঐ মুসলিস্নর অমত্মর বাঁকা করে দেবেন। (মুসলিম : ৪৩১)

আর কাতার সোজা করার নির্দেশ দেবেন ইমাম, মুয়াযযিন নন।

কাতার হওয়ার জন্য কমপক্ষে দুজন হওয়া আবশ্যক। তবে মহিলা মুসলিস্ন একজন হলেও পেছনে আলাদা কাতারে দাঁড়াবে।