১
পকেট সালাত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮
৭. সুতরা কীভাবে দেবে?
সিজদার জায়গার একটু সামনে কমপক্ষে আধহাত উঁচু একটি লাঠি বা অন্য কিছু দিয়ে সুতরা দেবে। সুতরা ও মুসলস্নীর দাঁড়ানোর মাঝখান দিয়ে সালাত চলাকালীন হাঁটা-চলা নিষিদ্ধ। বিশেষ করে সালাতীর সামনে দিয়ে কোন (সাবালিকা) নারী, গাধা বা কালো কুকুর যাতায়াত করলে সালাত ভঙ্গ হয়ে যায় (মুসলিম : ৫১০)। সুতরাং এ বিষয়ে সতর্ক থাকবে। অতঃপর বিনম্র হয়ে খুশূ ও খুযূর সাথে সালাতের জন্য দাঁড়াবে। পূর্ণ কিবলার দিকে মুখ করে দাঁড়াবে।