hadith book logo

পকেট সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৩

৫২. একাধিক লোক থাকা সত্তেও একাকী ফরয সালাত পড়া কেমন?

অনেকে জামাআতে সালাত পড়ার সুযোগ থাকা সত্ত্বেও একাকী ফরজ সালাত পড়েন। আবার অনেক এলাকায় মসজিদের জামাআত হয়ে যাওয়ার পর আগত মুসলিস্নদের অনেকেই ব্যক্তিগতভাবে একাকী ফরয সালাত আদায় করে থাকেন। অথচ দু’জন-তিনজন মিলে জামাআতে তা পড়া সুন্নাত এবং এতে জামাআতে সালাতের সাওয়াব অর্জিত হয়, যা একা সালাতের তুলনায় উত্তম বলা হয়েছে।

عَنْ أَبِي سَعِيدٍ أَنَّ رَجُلًا دَخَلَ الْمَسْجِدَ وَقَدْ صَلَّى رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - بِأَصْحَابِهِ ، فَقَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - : « مَنْ يَتَصَدَّقُ عَلَى ذَا فَيُصَلِّي مَعَهُ » ؟ فَقَامَ رَجُلٌ مِنْ الْقَوْمِ فَصَلَّى مَعَهُ

আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্নিত। তিনি বলেন, একবার রাসূলুলস্নাহ ﷺ সালাত শেষ করার পর এক লোক মসজিদে প্রবেশ করল। তখন নবী ﷺ বললেন, তোমাদের মধ্যে কেউ আছে যে, এ ব্যক্তির সাথে দাঁড়িয়ে (জামাআতের সালাত আদায় করে) সাদাকা প্রদান করার সাওয়াব অর্জন করবে? তখন এক লোক উঠে দাঁড়িয়ে আগত ব্যক্তির সাথে পুনরায় (জামাআতে) সালাত আদায় করলেন। (মুসনাদে আহমদ- ১১৪২৬ )

অতএব এ হাদীস দ্বারা প্রমাণিত হলো যে, মূল জামাআত হয়ে যাওয়ার পরও বিলম্বে আগমনকারী মুসলিস্নরা জামাআতে সালাত আদায় করবে এবং এতে অধিক ফযীলত রয়েছে। তবে দেরিতে হাজির হওয়া অভ্যাসে পরিণত করা যাবে না।